ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পলাশবাড়ীতে গার্মেন্টস শ্রমিক এর এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেনঃ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আশরাফুজ্জামান সরকারঃ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের ইলিয়াস মিয়ার ছেলে শাকিল মিয়া (২৮)-এর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে দুটি ভিন্ন ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে বিপুল অঙ্কের টাকা লেনদেনের অভিযোগ উঠেছে এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে।

এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগী শাকিল ও তার পরিবার একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলন করেছেন।

গত রবিবার (৩১ আগস্ট) রাতে পলাশবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের উদয়সাগর গ্রামের নিজ বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিল মিয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, তার জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) নম্বর ৬৯০২৪৯৫৪৮৭ ব্যবহার করে তার অজ্ঞাতে ও অনুমতি ছাড়াই সোনালী ব্যাংক, পলাশবাড়ী শাখা এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পলাশবাড়ী শাখায় দুটি অ্যাকাউন্ট খোলা হয়েছে।

এই অ্যাকাউন্টগুলোতে তার ছবি, স্বাক্ষর, ব্যক্তিগত ফোন নম্বর বা কোনো নমিনী ব্যবহার করা হয়নি।
সংবাদ সম্মেলনে শাকিল জানান, তিনি ঢাকার একটি গার্মেন্টস কারখানায় চাকরি করেন। গত ২১ আগস্ট দুপুর ২টার দিকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের দুই কর্মকর্তা ভুক্তভোগীর বাড়িতে গিয়ে তার বাবাকে ছেলের ভোটার আইডি কার্ড ও ছবি দেখান। তার বাবা ছবিটি দেখে জানান যে, এটি তার ছেলের ছবি নয়। তখন ব্যাংক কর্মকর্তারা জানান যে, তার ছেলের নামে একটি ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়েছে।

একই দিনে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পলাশবাড়ী থানার এএসআই মোঃ নুরুজ্জামান ভুক্তভোগী শাকিলকে মোবাইল ফোনে জানান যে, নওগাঁর সাপাহার থানার এএসআই বাকেরসহ তার একটি দল তাকে খুঁজছে। কারণ জানতে চাইলে তিনি জানান, তার নামের ভুয়া অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে।

শাকিল এই মিথ্যা ও ভিত্তিহীন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, “আমি আপনাদের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ, আইন প্রয়োগকারী সংস্থা এবং সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছাতে চাই যে, আমার এনআইডি কার্ড ব্যবহার করে যে জালিয়াতি হয়েছে, তা অত্যন্ত বিপজ্জনক। এটি কেবল আমার জন্য নয়, যেকোনো সাধারণ মানুষের জন্য একটি বড় ঝুঁকি। এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

তিনি আরও বলেন, “আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আইনি সহায়তার মাধ্যমে অজ্ঞাতনামা ব্যক্তিসহ এর সঙ্গে জড়িত ব্যাংক কর্তৃপক্ষের সহযোগীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।”

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শাকিলের বাবা ইলিয়াস মিয়া, মা নাজমা বেগম, বড় ভাই হুমায়ুন মন্ডল, সোলাইমান, ভগ্নিপতি হামিদুল, রবিউল, ভাতিজা ফেরদৌসসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

রাজনগরে মেধাবীদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

error: Content is protected !!

পলাশবাড়ীতে গার্মেন্টস শ্রমিক এর এনআইডি দিয়ে দুই ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট খুলে লেনদেনঃ ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৪:০৩ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি :