ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

ফিরোজ আলম:

রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩ এপ্রিল–২৯ এপ্রিল) উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মোহনপুরের বাস্তবায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২৯ এপ্রিল) বেলা ১২টায় এ পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন।

এ সময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. খন্দকার সাগর আহমেদ, উপজেলা সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) (মেডিসিন) ডা. রাকিবুল ইসলাম, জুনিয়র কনসালটেন্ট (নাক, কান, গলা) ডা. প্রদীশ কুমার বিশ্বাস, জুনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. নুর-ইসলাম দেওয়ান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল মতিন, মৌগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফৌজিয়া নাহিদ, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আলমগীর হোসেন, নার্স ইনচার্জ এনামুল হক, সিনিয়র স্টাফ নার্স মার্শাল হোসেনসহ অন্যান্য সচেতনকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা খাদ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে শিশুসহ সব বয়সী মানুষের মধ্যে প্রক্রিয়াজাত খাবার, রং মেশানো কেমিক্যালযুক্ত জুস, চিপস, চকলেট ইত্যাদির প্রতি আকর্ষণ বেড়েছে। এসব খাবার পরিহার করে সহজলভ্য, দেশীয় এবং সুলভ মূল্যের ফল যেমন চিনাবাদাম, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া, পেঁপে, কলা, ডাব ইত্যাদি খাওয়ার পরামর্শ দেন।

পাশাপাশি খাদ্য উপাদান, সুষম খাবার, মাতৃ ও কৈশোরকালীন পুষ্টি, গর্ভবতী মায়ের খাদ্য এবং নবজাতকের সঠিক পুষ্টি বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়। বিশেষ করে মায়ের দুধের সঠিক সংযোগ, ছয় মাস পর শিশুকে বাড়তি খাবার দেওয়ার নিয়ম এবং পরিচ্ছন্নতার গুরুত্ব নিয়েও সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, এইচএসসি পাসেই আবেদন

error: Content is protected !!

মোহনপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান

আপডেট টাইম : ০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
ফিরোজ আলম, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি :