দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
১০৫
বার পঠিত
বাউয়েটে ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত
সাইফুল ইসলাম: নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ। সভায় পূর্ববর্তী অর্থ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং ২০২৫–২৬ অর্থবছরের বহিঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.), ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, বগুড়া এরিয়া সদর দপ্তরের কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা।
সাইফুল ইসলাম:
নাটোরের বাগাতিপাড়াস্থ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৫তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ১১ পদাতিক ডিভিশনের জিওসি ও বগুড়া এরিয়া কমান্ডার মেজর জেনারেল তৌহিদুল আহমেদ।
সভায় পূর্ববর্তী অর্থ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও নিশ্চিতকরণ, ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন, বাউয়েটের প্রথম আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন এবং ২০২৫–২৬ অর্থবছরের বহিঃনিরীক্ষক নিয়োগের প্রস্তাবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাউয়েটের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট (এডুকেশন ডিভিশন)-এর সমন্বয়কারী কর্মকর্তা কর্নেল মোহাম্মদ সায়েদুর রহমান (অব.), ট্রেজারার কর্নেল মো. শওকত হুসেন, বগুড়া এরিয়া সদর দপ্তরের কর্নেল এডমিন কর্নেল আবু রেজা মোহাম্মদ নাসিরউদ্দীন একরাম, সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের অধ্যক্ষ মো. তৌহিদুল ইসলাম এবং ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মো. সেলিম রেজা।