মোঃ ইকবাল হোসেন:
জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে এসব খাদ্য বিতরণ করা হয়। ফুড বাস্কেট বিতরণ অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এ সময় আবাসিক মেডিকেল অফিসার ডা. আবিদ হোসেন, মেডিকেল অফিসার ডা. সুমন সেন, ডা. মো. সাদিকুল ইসলাম ও ডা. শরিয়াতুল্লাহ খানসহ কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলার হতদরিদ্র ২০টি পরিবারের মাঝে এসব ফুড বাস্কেট বিতরণ করা হয়। প্রতিটি ফুড বাস্কেটে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আয়োডিনযুক্ত লবণ ১ কেজি, গুড় ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, পেয়ারা ৫০০ গ্রাম, গাজর ৫০০ গ্রাম, টমেটো ৫০০ গ্রাম এবং প্যাকেটজাত তরল দুধ ৫০০ গ্রাম।
প্রিন্ট

ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল 
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি 

















