ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নরসিংদীতে আ’লীগ- বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১৫

মোঃ আলম মৃধাঃ

নরসিংদীর সদর উপজেলা চরাঞ্চল আলোকবালিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপি’র দুই গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে বিএনপির কর্মী ইদন মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছে প্রায় ১৫ জন। এদের মধ্যে প্রায় তিনজনের বেশি গুলিবিদ্ধ বলে জানা যায়। তাদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আজ (১৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার ভোরে আলোকবালিতে এই সংঘর্ষের ঘটনাটি ঘটে।

নিহত ইদন মিয়া (৬০) আলোকবালি ইউনিয়নের মুরাদনগর গ্রামের কেনু মিয়ার ছেলে। তিনি বিএনপির কর্মী ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক নোয়াবআলীর সমর্থক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার আধিপত্য বিস্তার ও মেঘনা নদী থেকে বালু উত্তোলনকে কেন্দ্র করে সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ আলী গ্রুপের সঙ্গে আলোকবালি ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক নোয়াবআলীর দ্বন্দ্ব চলছিল। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়নের পর আলোকবালী ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

আরো জানা যায়, আজ বৃহস্পতিবার ভোর রাতে আসাদ আলীর সমর্থকরা পুনরায় গ্রামে ঢোকার চেষ্টা করে। ওই সময় বিএনপির লোকজন বাধা দেয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্যে করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে বিএনপির কর্মী ইদন মিয়া নামে একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আহত হন প্রায় ১৫ জন। তাদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এই ঘটনার পর এলাকায় বিএনপি নেতা-কর্মী ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

অপরদিকে সংবাদ সংগ্রহ করার সময় সদর হাসপাতালে সকাল প্রায় সাড়ে দশটার দিকে যমুনা টিভির সাংবাদিকের উপর হামলা চালায় নিহতের স্বজনরা। এই সময় তাকে বাঁচাতে এগিয়ে গেলে আরও কয়েকজন সাংবাদিক লাঞ্ছিত হন। পরে বিভিন্ন সাংবাদিক ও হাসপাতালের লোকজন তাকে উদ্ধার করে নিয়ে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে জানতে নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদ হোসেনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও ফোনটি রিসিভ করেননি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

নরসিংদীতে আ’লীগ- বিএনপি সংঘর্ষে নিহত ১, আহত প্রায় ১৫

আপডেট টাইম : ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
মোঃ আলম মৃধা, নরসিংদী জেলা প্রতিনিধি :