ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতাঃ দুর্নীতিবিরোধী শপথ নিলো দুই শতাধিক শিক্ষার্থী

খন্দকার সাইফুল্লা আল মাহমুদঃ

নড়াইলের লোহাগড়া উপজেলার এমকে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতিবিরোধী বিতর্ক, রচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় লোহাগড়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এছাড়া শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও অনুষ্ঠানের সভাপতি সৈয়দ জিহাদ আলী। স্বাগত বক্তব্য দেন-বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপংকর সাহা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন-বিদ্যালয়ের সভাপতি শাহ আলী সাইফুল্লাহ মামুন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা অফিসার শামীম রেজাসহ অনেকে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও দুর্নীতি দমন কমিশনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মুকসুদপুরে পরিত্যক্ত পুকুর থেকে কিশোরের মরদেহ উদ্ধার

error: Content is protected !!

নড়াইলে দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতাঃ দুর্নীতিবিরোধী শপথ নিলো দুই শতাধিক শিক্ষার্থী

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল জেলা প্রতিনিধি :