ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

মোঃ জিয়াউর রহমানঃ

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, গুলি (কার্তুজ) এবং ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুর ১২টার দিকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪৭ বিজিবির অধীনস্থ জামালপুর বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন জয়পুর মাঠপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে একটি দেশীয় সিঙ্গেল শুটার পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ভারতীয় ২০ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত সন্দেহভাজন ব্যক্তিরা পালিয়ে যায়। পরবর্তীতে গোয়েন্দা তথ্য ও স্থানীয় অনুসন্ধানের ভিত্তিতে পলাতক দুইজন সন্দেহভাজন ব্যক্তিকে আসামি করে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি। ৪৭ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক, অস্ত্র ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :