দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪১
বার পঠিত
- ছবিঃ প্রতীকী।
দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু
রনজিৎ সরকার রাজঃ ১৮ জুন বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আবু জাফর আল মুনছুর (৪৩) নামীয় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী চিনিকল এলাকার পবা থানা হরিয়ানদহের স্থায়ী বাসিন্দা আব্দুর রিশদের ছেলে। ঘটনার সময় তিনি ঠাকুরগাঁ থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাগিনার পরীক্ষার খবরা খবর নিতে যাওয়ার পথে হোন্ডা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। প্রথমে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে পরবর্তীতে দশমাইল হাইওয়ে থানা পুলিশ এসে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তরের জন্য হাসপাতালেই হাইওয়ে পুলিশ টিম অপেক্ষমান। বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনি সকল প্রক্রিয়া যথাযথ অনুসরণ করে লাশ হস্তান্তর করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
রনজিৎ সরকার রাজঃ
১৮ জুন বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন ভোগনগর ইউনিয়নের ছোট বটতলী হোসেন ফিলিং স্টেশনের সামনে ঢাকা-পঞ্চগড় মহাসড়কে আবু জাফর আল মুনছুর (৪৩) নামীয় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী চিনিকল এলাকার পবা থানা হরিয়ানদহের স্থায়ী বাসিন্দা আব্দুর রিশদের ছেলে।
ঘটনার সময় তিনি ঠাকুরগাঁ থেকে দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভাগিনার পরীক্ষার খবরা খবর নিতে যাওয়ার পথে হোন্ডা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় জনগণ বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে পরবর্তীতে দশমাইল হাইওয়ে থানা পুলিশ এসে আইনগত প্রক্রিয়া শেষে লাশ তার স্বজনদের নিকট হস্তান্তরের জন্য হাসপাতালেই হাইওয়ে পুলিশ টিম অপেক্ষমান।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আইনি সকল প্রক্রিয়া যথাযথ অনুসরণ করে লাশ হস্তান্তর করা হবে
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।