ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

নুরুল ইসলামঃ

ফরিদপুরের চরভদ্রাসনে বিভিন্ন অনিয়মের অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে পাঁচটি মামলায় মোট ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মোড়কবিহীন ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ জুলাই) চরভদ্রাসন বাজার ও আদর্শ স্কুল রোড এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, ফরিদপুর জেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মারকাযুন নূর ইসলামিক স্টোরে মোড়কবিহীন দই, মাঠা, ঘি, আইসক্রিম ও মধু বিক্রির দায়ে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মোড়কবিহীন পণ্য জব্দ করে ধ্বংস করা হয়। একই আইনে তরুণ মিষ্টান্ন ভাণ্ডারে মোড়কবিহীন দই ও মিষ্টি বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভাই ভাই মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কারচুপির অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ইনভাইট ফাস্টফুড অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে আধুনিক ফার্মায় মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে চরভদ্রাসন আধুনিক ডায়াগনস্টিক সেন্টারের অভ্যন্তরীণ ল্যাবের পরিবেশ ও প্রয়োজনীয় কাগজপত্র সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুরের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার গৌরব মুস্তাফা।

এসময় মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট দেব কুমার পাল জানান, ভোক্তাদের স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

error: Content is protected !!

চরভদ্রাসনে মোবাইল কোর্টে ৫ মামলায় ১ লাখ ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
নুরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :