দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
৪২
বার পঠিত
গোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আবদুস সালাম তালুকদার: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিম হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকার পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। নিহত তামিম হুজাইফা উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর নূনগোলা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, শিশু তামিম হুজাইফা দুই-তিন দিন আগে নাদেরাবাদে তার নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সে তার খেলার সাথীদের সঙ্গে পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। পরে তার সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে স্বজনরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আবদুস সালাম তালুকদার:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পূর্ণভবা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তামিম হুজাইফা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের নাদেরাবাদ এলাকার পূর্ণভবা নদীতে এ ঘটনা ঘটে। নিহত তামিম হুজাইফা উপজেলার রহনপুর পৌর এলাকার হুজরাপুর নূনগোলা গ্রামের ইব্রাহিম আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম জানান, শিশু তামিম হুজাইফা দুই-তিন দিন আগে নাদেরাবাদে তার নানার বাড়িতে বেড়াতে আসে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সে তার খেলার সাথীদের সঙ্গে পূর্ণভবা নদীতে গোসল করতে যায়। গোসল করার একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়।
পরে তার সঙ্গে থাকা শিশুরা বিষয়টি বাড়িতে জানালে স্বজনরা ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।