দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
ইসমাইল হোসেন বাবুঃ কুষ্টিয়ায় কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন ৪ জন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে আটক ওই চারজনের নাম-পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেছেন কতৃপক্ষ। পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
ইসমাইল হোসেন বাবুঃ
কুষ্টিয়ায় কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় চাকরি প্রার্থীর পক্ষে প্রক্সি দিতে গিয়ে আটক হয়েছেন ৪ জন। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অফিস সহায়ক পদের মৌখিক পরীক্ষায় তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে জিজ্ঞাসাবাদ করে নিয়োগকারী কর্তৃপক্ষ। পরে কাগজপত্র যাচাইয়ে প্রবেশপত্রের ছবি জালিয়াতি ও অন্য প্রার্থীর হয়ে পরীক্ষা দেওয়ার প্রমাণ মেলে তাদের বিরুদ্ধে।
জিজ্ঞাসাবাদে তারা প্রক্সি দেওয়ার বিষয়টি স্বীকার করলে মধ্যরাতে তাদের কুষ্টিয়া মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তবে আটক ওই চারজনের নাম-পরিচয় দিতে অপারগতা প্রকাশ করেছেন কতৃপক্ষ।
পুলিশ জানিয়েছে, মোটা অংকের টাকার বিনিময়ে চাকরি প্রার্থী পরিবর্তন করে একটি চক্র এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, নিয়োগকারী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এ চক্রের সাথে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।