ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ

কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে

ফরিদপুরের পুলিশ সুপার মো: আব্দুল জলিল বলেছেন, পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে কোনো ধরনের অনিয়ম হবে না। সকল প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে। কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে।
সোমবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার মো: আব্দুল জলিল।
পুলিশ সুপার জানান, কোন প্রার্থী কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে। কিছু প্রতারক চক্র সুকৌশলে নিয়োগের জন্য প্রভাবিত করে টাকা-পয়সা হাতিয়ে নিয়ে থাকে, তাদের ব্যাপারে সকলকে সচেতন ও সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের আশেপাশে এমন কোন চক্রের কার্যক্রম দৃষ্টি গোচর হলে দ্রুত নিকটস্থ থানায় তথ্য দিয়ে নিয়োগের কাজে সহযোগিতা করার জন্য সকলকে অনুরোধ করা হচ্ছে।
প্রার্থীদের অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কোনভাবেই কোন প্রলোভনে কিংবা কোনপ্রকার ফাঁদে পা দিবেন না। সৎ, সাহসী, মেধাবী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনার এমন সন্তানকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ।
ফরিদপুরে আগামী ২৫, ২৬ ও ২৭ অক্টোবর শারীরিক, ১২ নভেম্বর লিখিত ও ১৯ নভেম্বর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ফরিদপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ

কোনো আর্থিক লেনদেন নয়, যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে

আপডেট টাইম : ০৩:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪
মফিজুর রহমান শিপন, ফরিদপুর :