ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে নারিকেলের দাম আকাশ্চুম্বী!

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা ঘিরে নাটোরের সিংড়ায় বেড়েছে নারিকেল বিক্রি। পূজা উৎসবে অতিথি আপ্যায়নের খাদ্য তালিকায় অন্যতম প্রধান মুখরোচক খাবার হচ্ছে নারকেলের নাড়ু। এছাড়া নারিকেল দিয়ে পায়েসসহ তৈরি করা হয় নানা স্বাদের খাবার। কাজেই পূজা উৎসবে নারিকেলের জুড়ি নেই। তাই পূজার দিন যতই ঘনিয়ে আসছে ততই কদর বাড়ছে নারকেলের। ক্রেতারা ছুটছেন দোকানে, দরদাম করে কিনছেন নারকেল। নারকেলের পাশাপাশি কেনা বেচায় কদর বেড়েছে গুড়ের দোকানেও।

সরেজমিনে সিংড়া বাজারে গিয়ে দেখা যায়, নানা সাইজের নারকেলের পসরা সাজিয়ে বসেছে ১৫ থেকে ২০টি  দোকান। দোকানে ক্রেতাদের ভিড় বেশি। পুরুষ ক্রেতার পাশাপাশি আছেন নারী ক্রেতারা। এসব দোকানে ছোট আকারের নারিকেল প্রতি জোড়া ১৬০ টাকা, মাঝারি সাইজের প্রতি জোড়া ২০০ টাকা এবং বড় সাইজের নারিকেল প্রতি জোড়া ২৪০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

উপজেলার ছোট বাঁশবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকমল সরকার জানান, নারকেল ছাড়া পূজার কথা ভাবাই যায় না। তিন জোড়া নারকেল কিনলাম। গতবারের চেয়ে দাম অনেক বেশি। গত বছর যে নারকেল ১ জোড়ার দাম ছিল ১৪০ টাকা থেকে ১৬০ টাকা এ বছর সেই নারিকেলের দাম ২০০ থেকে ২৪০ টাকা। বছরের ব্যবধানে প্রতি জোড়া নারকেলের দাম বেড়েছে ৬০ থেকে ৮০ টাকা।

নারকেল ব্যবসায়ী শাহিন আলম ও জামাল উদ্দিন জানান, সারা বছর কমবেশি বেচা কেনা হলেও পূজা উপলক্ষে বিক্রি হয় সবচেয়ে বেশি।

তারা আরও জানান, ডাবের দাম বেড়ে যাওয়ায় মোকাম থেকে বাড়তি দামে নারকেল কিনতে হয়েছে আমাদের। দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের চাহিদাও কিছুটা কমেছে। পূজা মৌসুমে যারা ১০ জোড়া নারকেল কিনতো এখন তারা কিনছেন ৫ জোড়া।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক, তাপস সরকার জানান, এ বছর উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮১টি পূজামণ্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের পূজা পার্বণে মিষ্টি ও মিষ্টান্ন খাবার বেশি তৈরি হয়। সে কারণে নারকেল ও গুঁড় হচ্ছে পূজার অন্যতম উপকরণ। এছাড়া অতিথি অপ্যায়নেও নারিকেলের তৈরি নাড়ুর কদর অনেক বেশি থাকে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সিংড়ায় দুর্গাপূজা উপলক্ষে নারিকেলের দাম আকাশ্চুম্বী!

আপডেট টাইম : ০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৯ অক্টোবর ২০২৪
মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধি :