ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

হাতিয়ায় খালের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বাজার সংলগ্ন এলাকায় সরকারি খালের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল ১১ টায় জাহাজমারা বাজারে নির্মাণাধীন মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার ভুক্তভোগী নারী-পুরুষ অংশগ্রহণ করেন। তারা অভিযোগ করেন, স্থানীয় চেয়ারম্যান মাসুম বিল্ল্যাহ ক্ষমতার অপব্যবহার করে সরকারি খালে পানি প্রবাহ বন্ধ করে অবৈধভাবে বহুতল মার্কেট নির্মাণ শুরু করেছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, এর ফলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে বাড়িঘর এবং ফসলি জমি পানিতে ডুবে গেছে। ভুক্তভোগী মো. মাইনউদ্দিন বলেন, “আমার ৭০ একর ফসলি জমি জলাবদ্ধতার কারণে চাষাবাদ বন্ধ রয়েছে।”

জাহাজমারা ইউনিয়নের সহকারী ইউনিয়ন ভূমিকার্তা গোলাম ফারুক জানান, “খালটি ইউনিয়ন পরিষদের এখতিয়ারধীন, তবে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি অবগত হয়ে মার্কেট কমিটিকে অবৈধ স্থাপনা ভেঙে ফেলতে নির্দেশ দিয়েছেন।”

হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা বলেন, “ত্রুটিপূর্ণ অবকাঠামো ভেঙে ফেলতে বলা হয়েছে, তবে তারা তা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

হাতিয়ায় খালের উপর মার্কেট নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০৭:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি :