ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরায় নির্যাতনের ঘটনায় নির্বাহী প্রকৌশলীর বদলি

মাগুরা সড়ক ও জনপথ বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী এএম আতিক উল্লাহকে ঢাকায় বদলি করা হয়েছে। তার নতুন কর্মস্থল হবে ঢাকার সড়ক ভবনে, যেখানে প্রধান প্রকৌশলীর দপ্তর সংলগ্ন ছুটি, প্রশিক্ষণ ও প্রেষণজনিত সৃষ্ট সংরক্ষিত (সিভিল) পদে থাকতে হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই প্রজ্ঞাপনে এএম আতিক উল্লাহকে ৯ অক্টোবরের মধ্যে দায়িত্বভার অর্পণের নির্দেশও দেওয়া হয়েছে।

এএম আতিক উল্লাহ ১৪ জুলাই নির্বাহী প্রকৌশলী হিসেবে মাগুরাতে যোগদান করেন, কিন্তু তিনি অধিকাংশ সময় জেলার বাইরে অবস্থান করতেন। ২ অক্টোবর, অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে অসদাচরণের অভিযোগে ২৩ কর্মকর্তা কর্মচারী গণবদলির দাবি জানিয়ে কর্মবিরতি শুরু করেন।

৬ অক্টোবর, নির্বাহী প্রকৌশলীর উপস্থিতিতে ও নির্দেশে উপ-সহকারী প্রকৌশলী শিমুল হোসাইনকে শার্ট-প্যান্ট খুলে মারধর করা হয়। এ ঘটনার পর, শিমুল নির্যাতনের অভিযোগে আতিক উল্লাহসহ আরও ৪ জনের বিরুদ্ধে মাগুরা সদর থানায় মামলা করেন।

৭ অক্টোবর, “দৈনিক সময়ের প্রত্যাশা” পত্রিকায় এই ঘটনার প্রতিবেদন প্রকাশিত হলে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে মাগুরা থেকে বদলি করা হয়। বদলির বিষয়টি সড়ক ও জনপথ অধিদপ্তরের ওয়েবসাইট এবং মাগুরা জেলা কার্যালয় সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

মাগুরায় নির্যাতনের ঘটনায় নির্বাহী প্রকৌশলীর বদলি

আপডেট টাইম : ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪
রনি আহমেদ রাজু, জেলা প্রতিনিধি মাগুরা :