ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দৌলতদিয়ায় যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা, যৌনপল্লীতে আতঙ্ক

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে সুমি আক্তার মিতা (৩১) নামের এক যৌনকর্মীকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। নিহত মিতা পল্লীর জাহাঙ্গীর ও দবিরের বাড়ীর দোতলায় একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করতেন।
সোমবার (৭ অক্টোবর) বেলা ২ টার দিকে থানা পুলিশ তার বসত ঘরের কক্ষ হতে লাশটি উদ্ধার করে।  নিহত মিতা ঢাকা জেলার দোহার উপজেলায় চৈতা বারাত নারিশা গ্রামের কাদের ফকিরের মেয়ে। সে বিগত ৭-৮ বছর ধরে এ পল্লীতে বসবাস করছিল।
পুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা গেছে, মিতা রবিবার (৬ অক্টোবর) রাত ১১ টার দিকে তার পাশের সাঈদের বাড়ির ডান্স ফ্লোরে নাচানাচি করে এবং মদ খায়। পরে সেখান থেকে একজন খদ্দের নিয়ে নিজ ঘরে ফিরে আসে।
সোমবার সকালে অনেক বেলা হয়ে গেলেও তাকে না দেখতে পেয়ে বাড়ির অন্যান্য মেয়েরা মিতার দোতলার কক্ষে যায়। সেখানে তারা মিতার কক্ষের দরজা খোলা দেখতে পান এবং মিতাকে ভেতরে জানালার গ্রিলের সাথে রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় বিছানায় মৃত দেখতে পান। এ সময় তার গলায় একটি ওড়না পেঁচানো ছিল। এ ঘটনায় যৌনপল্লীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 সোমবার বেলা ১১ টার দিকে মিতার বিষয়টি পুলিশকে জানানো হলে রাজবাড়ীর অতিরিক্ত  পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মুকিত সরকার এবং  গোয়ালন্দ ঘাট থানার ওসি মুহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শনে আসেন। সেখানে সুরতহাল রিপোর্ট করে বেলা ২ টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাকিবুল ইসলাম জানান, নিহত মিতার আফরিন নামে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কেন কি কারণে এবং কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা এখনো জানা যায় নি। আমরা হত্যার রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

দৌলতদিয়ায় যৌনকর্মীকে শ্বাসরোধ করে হত্যা, যৌনপল্লীতে আতঙ্ক

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি :