ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাংচুর, লুটপাট

গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্তমান ও সাবেক ইউপি সদস্যের মধ্যে এলাকার আধিপত্য নিয়ে ২০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৭ অক্টোবর) ভোর সাড়ে ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের খায়েরহাট আস্তানা পাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

এ সময় ঘটনাস্থল থেকে আব্দুল্লাহ মোল্যা (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকার আধিপত্য নিয়ে বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার ও সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার রাতে ইউপি সদস্য জাফরের সমর্থক আরিফ শিকদারকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষ। পূর্বের ওই ঘটনাকে কেন্দ্র করে আজ সোমবার ভোরে জাফর শিকদারের নেতৃত্বে তার লোকজন ঢাল, সড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে বতু গ্রুপের সমর্থক মফিজ, কালু, ইউনুস, ফিরোজ, হান্নান, সামাদ, আহাদ, ফরহাদ, মাসুদ, সাকিব শেখ, ইকবাল, মনির, কামরুল, ফারুক শিকদারের ঘরবাড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এসব ঘরে থাকা টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, মালামাল, নগদ টাকা লুটপাট করে হামলাকারীরা। পরে খবর পেয়ে কাশিয়ানী ও মুকসুদপুর থানা পুলিশ, কাশিয়ানী সেনাবাহিনীর টহলদল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকার আধিপত্য নিয়ে দুপক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

কাশিয়ানীতে ২০টি বাড়িঘরে প্রতিপক্ষের ভাংচুর, লুটপাট

আপডেট টাইম : ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৭ অক্টোবর ২০২৪
লিয়াকত হোসেন লিংকন, স্টাফ রিপোর্টার :