ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজন

গ্রামের সাধারন মানুষকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ব্যতিক্রমী আয়োজন করা হয়েছে।

চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার (২৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্তরে দিনব্যাপী এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিকেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বেলুন উড়িয়ে সার্বজনীন পেনশন স্কিম কার্যক্রমের উদ্বোধন করেন।

চরভদ্রাসন উপজেলা চত্বরে এলাকাবাসীর জন্য সকাল থেকে ৪টি ইউনিয়ন পরিষদের ব্যানারে পেনশন স্কিমের রেজিস্টেশন বুথ বসানো হয়। চরভদ্রাসন, গাজিরটেক, চর হরিরামপুর, চরঝাউকান্দা ইউনিয়নের প্রায় ৫ শতাধিক মানুষ পেনশন স্কিমের জন্য রেজিস্টেশন করেন।

পরে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে কৃষি আবহাওয়া কেন্দ্রের উদ্বোধন করেন। এছাড়া কৃষকের মাঝে সার ও তৈলবীজ বিতরণ এবং অগ্নিকান্ড ও ঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহযোগিতার চেক বিতরন করেন।

চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মেহেদী মোর্শেদ বলেন, সকল জনগন কে আর্থিক নিরাপত্তার আওতায় আনতে সরকারের এই মহতি উদ্যোগ কে মানুষের কাছে পৌছে দিতে চাই। এই উপজেলায় শতভাগ মানুষ কে পেনশন স্কিমের আনতে সকলের সহযোগীতা কামনা করছি। পেনশন স্কিমের আওতায় আসনে চরভদ্রাসন উপজেলাকে দেশের মধ্যে একটি মডেল উপজেলায় পরিনত করবো।

তিনি আরো বলেন, ইতিমধ্যেই প্রায় ৫শতাধিক মানুষ রেজিস্ট্রেশন করেছে। আগামী ১৫ দিনের মধ্যে একটি ওয়ার্ডের সকল মানুষকে এই আওতায় আনবো। পরবর্তীতে উপজেলার সকল মানুষকে পেনশন স্কিমের আওতায় আনা হবে।

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো: মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী সাধারন জনগন ও প্রবাসীদের জন্য যে সার্বজনীন পেনশন স্কিমটি চালু করেছেন, তা মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে চরভদ্রাসন উপজেলা প্রশাসন যে উদ্যোগ গ্রহন করেছেন তা মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

সংসদ সদস্য আরো বলেন, দেশের মধ্যে চরভদ্রাসন উপজেলা পরিষদ যে উদ্যোগ গ্রহন করেছে তা মডেল হিসেবে পরিনত হবে। প্রধানমন্ত্রীর যে স্বপ্ন তা প্রতিটি ইউনিয়নে বাস্তবায়ন করে দেশের মধ্যে সকল জনসাধারনের পেনশন স্কিমটি চালু করে মডেল উপজেলা হবে চরভদ্রাসন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিল।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনতে ফরিদপুরে ব্যতিক্রমী আয়োজন

আপডেট টাইম : ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
সাইদা আক্তার ইমা, বিশেষ প্রতিনিধি :