ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতিসংঘ মহাসচিবের আহ্বান নিঃশর্তে যুদ্ধবিরতির

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে নিঃশর্তে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মাহাসচিব অ্যান্তনিও গুতেরেস। শুক্রবার (২১ অক্টোবর) গাজায় জরুরি ত্রাণ সহায়তা পৌঁছানোর জন্য মিশরের রাফাহ ক্রসিং পরিদর্শন গিয়ে তিনি এই আহ্বান জানান। আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

গুতেরেস বলেন, গাজায় মানবিক সহায়তা প্রবেশের জন্য যেসব শর্ত দেওয়া হয়েছে জরুরি ত্রাণ পৌঁছানোর স্বার্থে ওই শর্তগুলো প্রত্যাহার করা উচিত।

গাজায় ত্রাণ সরবরাহের সম্ভাবনা মাথায় রেখে শুক্রবার রাফাহ ক্রসিং পৌঁছান গুতেরেস। এখানে শতাধিক ট্রাক ত্রাণ নিয়ে গাজায় প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে। গাজায় প্রবেশ ও বের হওয়ার জন্য ইসরায়েলের নিয়ন্ত্রণবহির্ভূত একমাত্র পথ এই রাফাহ ক্রসিং।

জাতিসংঘ মহাসচিব বলেন, মানবিক ত্রাণবাহী ট্রাকগুলো গাজায় প্রবেশের জন্য প্রস্তুত।এই ট্রাকগুলো জীবনরক্ষাকারী। এগুলো অনেক মানুষের জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য। এদিকে গাজায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েলের নির্বিচার হামলায় ৪ হাজার ১৩৭ জন নিহত হয়েছেন। আহত ১৩ হাজারের বেশি মানুষ। নিহতদের মধ্যে শিশু ১ হাজার ৫২৪, আর নারী ১ হাজারের বেশি। নিহতদের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিকও।

এ ছাড়া পশ্চিম তীরে ইসরায়েলের হামলায় গতকাল পাঁচ শিশুসহ ১৩ জন নিহত হয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
এদিকে ইসরায়েলের একটি সূত্র বলছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় তাদের নাগরিক নিহত হয়েছেন ১ হাজার ৪০০ জনের বেশি। আহত ৪ হাজার ৬২৯ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩৬৩ জন সেনা ও পুলিশ সদস্য।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Amin Hossain

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

জাতিসংঘ মহাসচিবের আহ্বান নিঃশর্তে যুদ্ধবিরতির

আপডেট টাইম : ০১:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা অনলাইন ডেক্স :