ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

নাগেশ্বরীতে গাঁজাসহ ট্রাক চালক আটক

নাগেশ্বরীতে ৬৪ কেজি গাঁজাসহ ট্রাক চালককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আটক ট্রাক চালক বিপ্লব মিয়া রংপুরের তাজহাট এলাকার সাজু মিয়ার ছেলে।
বুধবার দুপুরে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামন থেকে পাথর বোঝাই ট্রাকে লুকিয়ে রাখা গাঁজাসহ তাকে আটক করে থানায় নেয়া হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রংপুর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক দিলারা রহমানের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম সড়কে অভিযান চালানো হয়। নাগেশ্বরী এএসপি সার্কেল অফিসের সামনে থামানো হয় ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি পাখর বোঝাই ট্রাক। পরে চালকসহ সেটি নাগেশ্বরী থানায় নেয়া হয়। তল্লাসী চালিয়ে উদ্ধার করা হয় পাথরের নিচে ১৭ টি পোটলায় লুকিয়ে রাখা ৬৪ কেজি গাঁজা।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের একটি টিম পাথরবাহী ট্রাকে ৬৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে তারা থানায় তারা একটি এজাহার দিয়েছেন। সেটি মামলার জন্য প্রক্রিয়াধীন আছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

নাগেশ্বরীতে গাঁজাসহ ট্রাক চালক আটক

আপডেট টাইম : ১০:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
জেলাল আহম্মদ রানা, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি :