ঢাকা , সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

পাবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের প্রোগ্রেস সেমিনার অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামের একটি সেমিনার মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধীনে দুইজন পিএইচডি গবেষকের প্রথম সেমিনার বিশ্ববিদ্যালয়ের ভিডিও কনফারেন্স রুমে সকাল দশটায় অনুষ্ঠিত হয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধীনে দুইজন ছাত্র প্রথম পিএইচডি গবেষণা করছেন।

গবেষণার বিষয় হলো: “সম্পূর্ণ এবং অসম্পূর্ণ মেরুদন্ডের জখমের কার্যকরী ফলাফলের মূল্যায়ন এবং সামাজিক একীভূতকরণ”। এই গবেষণাটির গবেষক সজল কুমার দাস। গবেষণাটির তত্ত্বাবধায়ক বিশিষ্ট অনুজীব বিজ্ঞানী এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

তত্ত্বাবধায়ক ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ বলেন, ফিজিওথেরাপির চিকিৎসার পর রোগীরা ঠিকভাবে চলাফেরা করতে পারছে কিনা, নিজেদের কাজকর্ম নিজেরা করা, সমাজের সবার সাথে চলাফেরা, দৈনন্দিন প্রতিটি কাজ তারা করতে পারছে কিনা, যেমন: বাজার করা, নিজের জামাকাপড় পরিধান করা ইত্যাদি বিষয়গুলো এই গবেষণার মাধ্যমে উঠে আসবে এবং তাদের জীবনে কি প্রভাব ফেলছে তা অনুধাবন করা যাবে।

আরেকটি গবেষণার বিষয় হলো: “বাংলাদেশের উত্তরাঞ্চলের যক্ষা রোগীদের উপর এপিডেমিওলজিক্যাল স্টাডি”। এ গবেষণাটির গবেষক আবু মোঃ খায়রুল কবির। গবেষণাটির তত্ত্বাবধায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণ রয়াসন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহা. সাব্বির হোসেন।

সেমিনারে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সকল শিক্ষক ও মেডিকেল সেন্টারের ডেপুটি চীপ মেডিকেল অফিসার ড. মোঃ শহিদুল ইসলাম। সেমিনারটি উপস্থাপনা করেন ফার্মেসি বিভাগের চেয়ারম্যান মনিরুল ইসলাম। সেমিনারটি একই সাথে অনলাইনেও প্রচার করা হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নড়াইলে ৩৮ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

error: Content is protected !!

পাবিপ্রবিতে পিএইচডি প্রোগ্রামের প্রোগ্রেস সেমিনার অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা প্রতিনিধিঃ :