ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাবা ও তিন ছেলে আটক

-ছবিঃ প্রতীকী।

জসীমউদ্দীন ইতিঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে এক ব্যক্তি ও তার তিন ছেলে আটক হয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) গভীর রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ৩৭৩/১-এস নম্বর পিলারের কাছাকাছি ভারতের বামনবাড়ি (বেগুনবাড়ি) এলাকা থেকে তাদের আটক করে বিএসএফ।

আটককৃতরা হলেন—ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ি গ্রামের নজরুল ইসলাম (৫২) এবং তার তিন ছেলে সাদ্দাম হোসেন, মোহাম্মদ মিস্টার ও মোহাম্মদ আলফাস। স্থানীয় সূত্র জানায়, তারা কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন।

স্থানীয়রা জানান, নজরুল ইসলাম তার তিন ছেলেকে নিয়ে মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৪০ মিনিটের দিকে নাগরভিটা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের বামনবাড়ি ক্যাম্পের বিএসএফ সদস্যরা টহলের সময় তাদের আটক করে। বর্তমানে তারা বিএসএফের হেফাজতে রয়েছেন।

বিএসএফ সূত্র জানায়, আটক হওয়া ব্যক্তিদের বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) অবহিত করা হয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা প্রকৃতপক্ষে বাংলাদেশি নাগরিক কি না, তা যাচাইয়ের প্রক্রিয়া চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর বিএসএফের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে বাবা ও তিন ছেলে আটক

আপডেট টাইম : ০৮:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :