ঢাকা , রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভারতে হরিপুরের যুবককে আটকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

মোঃ জসিম উদ্দীন:

ভারতের পাঞ্জাবে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার রুহিয়া মানিক খাড়ি গ্রামের বাসিন্দা মো. মিঠুন (২২) অপহরণ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অপহরণকারীরা তার পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। নির্যাতনের একটি ভিডিও পাঠিয়ে টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দিয়েছেন তারা।

মিঠুনের বাবা আব্দুর রউফ বলেন, মিঠুন কয়েক বছর ধরে পাঞ্জাবের একটি ইটভাটায় রাজমিস্ত্রির কাজ করতেন। গত কয়েক দিন থেকে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না।

আজ মঙ্গলবার সকালে একটি ভারতীয় নম্বর থেকে মিঠুনের পরিবারের কাছে ফোন আসে। ফোনে অপহরণকারীরা ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না দিলে তারা ওকে মেরে ফেলার হুমকি দেয়।

ভিডিওটিতে দেখা যায়, অপহরণকারীরা মিঠুনকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করছে। পরিবারের সদস্যরা জানান, ভিডিওটিতে মিঠুনকে চরমভাবে ভীতসন্ত্রস্ত দেখাচ্ছিল।

অপহরণের সঙ্গে জড়িতরা হরিপুর উপজেলারই বাসিন্দা এবং তারা ভারতের কাশ্মীর অংশে কাজ করতেন বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

মিঠুনকে উদ্ধারের জন্য স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছে তার পরিবারের সদস্যরা।

হরিপুর থানার ওসি জাকারিয়া মন্ডল বলেন, “বিষয়টি প্রাথমিকভাবে জানতে পেরেছি। অভিযোগ দিলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে ২১শে পদকপ্রাপ্ত জিয়াউল হকের জীবন কাহিনী

error: Content is protected !!

ভারতে হরিপুরের যুবককে আটকে নির্যাতনের ভিডিও পাঠিয়ে মুক্তিপণ দাবি

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :