ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

সদরপুরে অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সদরপুরে হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকন কর্তৃক এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে এবং ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় আলেম-ওলামা ও মুসলিম জনতা।

সদরপুর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) আছর নামাজের পর সদরপুর এতমিখানা ও মাদরাসা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় এবং সদরপুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সদরপুর প্রেস ক্লাব ভবনের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা অন্তর্বর্তী সরকারকে দাবি জানিয়ে বলেন, “ইসকন একটি উগ্রবাদী জঙ্গী সংগঠন এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। হিন্দুত্ববাদী এই সংগঠন তার নতৃর্কামী সমর্থকদের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে। ইসকনকে নিষিদ্ধ করতে হবে।” তারা বলেন, “প্রকাশ্য দিবালোকে নৃশংসভাবে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।”

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সাদিকী। সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য ও মোনাজাত পরিচালনা করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশের আহ্বায়ক সদরপুর উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য এবং সদরপুর উপজেলা মুফতী বোর্ডের সভাপতি মুফতী মুহাম্মদ জাকারিয়া হুসাইন ফরদী।

অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- মুফতী কামরুল ইসলাম মাহমুদী, মাওলানা রাশেদুল ইসলাম, মুফতী মাহদী হাসান, হাফিজে আব্দুল আউয়াল, মুফতী রজাউল করিম, আবু বকর পয়োদা, মাস্টার আক্কাছ আলী, মাওলানা হাফিজুর রহমান সাদিকী প্রমুখ।

এছাড়া মুফতী নুরুল ইসলাম জহিরী, মুফতী আখতার হুসাইন, মুফতী মিজানুর রহমান রাজী, হাফিজে মাওলানা রইসুল ইসলাম, হাফিজে মাওলানা শফিকুল ইসলামসহ বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, “চট্টগ্রামে আইনজীবী সাইফুল হত্যাকাণ্ড ও মসজিদ ভাঙচুরের ঘটনায় ইসকন সরাসরি জড়িত। এই সন্ত্রাসী কার্যকলাপের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার দাবি জানাই।”

বক্তারা আরও বলেন, “স্বৈরাচারী সরকার ভারতীয় সহযোগিতায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র করছে এবং ইসকনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশে জনগণ ইসকনের সন্ত্রাসী কার্যক্রম কঠোরভাবে প্রতিহত করবে।”

সমাবেশে বক্তারা দ্রুত সময়ের মধ্যে সাইফুল হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

আরও পড়ুনঃ লালপুরে অ্যাডভোকেট আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

উল্লেখ্য, গত মঙ্গলবার চট্টগ্রাম জজ কোর্টে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। তারই অংশ হিসেবে সদরপুরে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বহুপাক্ষিকতা ও জাতিসংঘ সংস্কারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন হুমায়ুন

error: Content is protected !!

সদরপুরে অ্যাড. আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ১০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪
মোঃ হুমায়ুন কবির তুহিন, সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি :