ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধাঃ হাকিমপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিকঃ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়নে ভিজিডিএফ চাল বিতরণে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হাকিমপুর প্রেসক্লাব। বৃহস্পতি বার (১২ মার্চ) হাকিমপুর প্রেসক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত প্রতিবাদপত্রে এ নিন্দা ও উদ্বেগ প্রকাশ করা হয়।

প্রতিবাদপত্রে উল্লেখ করা হয়, আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে অনিয়মের বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে হাকিমপুর প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমকাল পত্রিকার দিনাজপুরের হিলি প্রতিনিধি মোছা. মুনা মিয়া’র সাথে ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ড সদস্য ও চাল বিতরণকারী মো. দিদার হোসেন অসৌজন্যমূলক আচরণ করেন এবং সংবাদ সংগ্রহে বাধা প্রদান করেন।

হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন ও সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির বলেন, গণমাধ্যম কর্মীরা সমাজের অনিয়ম, দুর্নীতি ও জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয় তুলে ধরার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। সংবাদ সংগ্রহের সময় একজন সাংবাদিকের সাথে এ ধরনের আচরণ শুধু অনভিপ্রেতই নয়, বরং গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী।

প্রেসক্লাব নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছেন, আলিহাট ইউনিয়নে ভিজিডিএফের চাল বিতরণে কোনো অনিয়ম হয়ে থাকলে তা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হয়রানি বা বাধার সম্মুখীন না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।

ভিডিওতে দেখুনঃ ওজনে কম দেওয়ায় সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

হিলিতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

error: Content is protected !!

সাংবাদিকের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাধাঃ হাকিমপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

আপডেট টাইম : ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
মোঃ ফখরুজ্জামান চৌধুরী কৌশিক, প্রতিনিধি, (হাকিমপুর) দিনাজপুর :