ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

নাটোরের বড়াইগ্রাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পরিচালক কবির উদ্দিন

মোঃ আমিরুল ইসলাম:

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বনপাড়া মডেল হাইস্কুলের প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাঃ আব্দুল হান্নান, বড়াইগ্রাম উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

শনিবার (১৮ এপ্রিল) পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি কেন্দ্রটির ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিস্তব্ধ শান্ত পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে মামলা থাকার কারণে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা বিলম্বে অনুষ্ঠিত হচ্ছে। তবে আগামীতে ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা যথাসময়ে ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, দীর্ঘ দিন পর বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীরা লেখাপড়ায় আরও মনোযোগী হয়ে উঠবে। তাদের মধ্যে শিক্ষায় পারস্পরিক প্রতিযোগিতা সৃষ্টি হবে এবং সর্বোপরি শিক্ষার গুণগত মান উন্নয়ন হবে।

পরীক্ষার্থী আরিনা আশরাফী তাহিয়ার পিতা, বাউয়েট কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি রেজিস্টার মোঃ আশরাফুল ইসলাম জানান, প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু হওয়ায় শিক্ষার্থীরা বৃত্তি পাওয়ার প্রত্যাশায় যেমন লেখাপড়ায় মনোযোগী হবে, তেমনি শিক্ষক ও আন্তঃস্কুলগুলোর মধ্যেও নীরব প্রতিযোগিতা সৃষ্টি হবে। এতে প্রাথমিক শিক্ষার মান বৃদ্ধি পাবে।

উপজেলা শিক্ষা অফিসার মোঃ হেলাল উদ্দিন জানান, ২০০৮ সাল পর্যন্ত বৃত্তি পরীক্ষা এবং ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত সমাপনী পরীক্ষা চালু ছিল। সমাপনী পরীক্ষায় উত্তীর্ণদের মেধাক্রম অনুসারে বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রস্তুত করা হতো। করোনাকালীন সময়ে সরকারি সিদ্ধান্তে সেটিও বন্ধ হয়ে যায়। তবে পুনরায় চালু হয়েছে পরীক্ষাটি।

এ পরীক্ষায় মোট ১ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৫০৫ জন ছেলে ও ৮২৮ জন মেয়ে। উপস্থিত ৯৩৫ জনের মধ্যে ছেলে ৩৫০ জন এবং মেয়ে ৫৮৫ জন। ২৩৫ জন মেয়ে পরীক্ষার্থী বেশি অংশগ্রহণ করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

error: Content is protected !!

নাটোরের বড়াইগ্রাম প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন সহকারী পরিচালক কবির উদ্দিন

আপডেট টাইম : ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
মোঃ আমিরুল ইসলাম, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি :