ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

ডেস্ক রিপোর্টঃ

দেশের শীর্ষস্থানীয় নিত্য-ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল) ‘বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি, আরও তিনটি গুরুত্বপূর্ণ ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

উন্নত ডিজিটাল কমার্স প্ল্যাটফর্মের জন্য ইউনিলিভার বাংলাদেশকে এই পুরস্কার প্রদান করা হয়েছে, যা কোম্পানিটির ব্যবসায়িক অংশীদারদের দ্রুত, দক্ষ ও স্বচ্ছ লেনদেনের সুযোগ করে দিচ্ছে এবং খুচরা বাণিজ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। এই অর্জন প্রযুক্তিনির্ভর ও বৃহৎ পরিসরে প্রয়োগযোগ্য সমাধানের মাধ্যমে দেশের খুচরা বাজার আধুনিকায়নে ইউনিলিভার বাংলাদেশের অবদানেরই স্বীকৃতি।

এছাড়াও, ইউনিলিভার বাংলাদেশ ‘মোস্ট সাসটেইনেবল রিটেইল ইনিশিয়েটিভ’, ‘বেস্ট লয়্যালটি ক্যাম্পেইন ফর রিটেইল’ এবং ‘বেস্ট ইউজ অব টেকনোলজি ইন রিটেইল’—এই ক্যাটাগরিগুলোতে সম্মানসূচক স্বীকৃতি অর্জন করেছে। এসব স্বীকৃতি আধুনিক ও টেকসই খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে ইউবিএলের সমন্বিত কার্যক্রমের প্রতিচ্ছবি, যেখানে টেকসই উন্নয়ন, তথ্যনির্ভর সম্পৃক্ততা এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে সরবরাহ ব্যবস্থার প্রতিটি ধাপে দীর্ঘস্থায়ী সুফল পৌঁছে দেওয়া হচ্ছে।

বাংলাদেশে ছয় দশকেরও বেশি সময় ধরে কার্যক্রম পরিচালনা করে আসা ইউনিলিভার বাংলাদেশ তাদের বিশ্বস্ত ব্র্যান্ড ও খুচরা অংশীদারদের মাধ্যমে প্রতিদিন লক্ষ লক্ষ ভোক্তাকে সেবা প্রদান করে আসছে। সাম্প্রতিক এই স্বীকৃতি উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে কোম্পানির অবদানকে আরও দৃঢ়ভাবে তুলে ধরে। এটি খুচরা অংশীদারদের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করা এবং কার্যক্রমে টেকসই উন্নয়ন অন্তর্ভুক্তির প্রতিশ্রুতিকেও স্পষ্টভাবে তুলে ধরে।

আগামী দিনে, আরও অন্তর্ভুক্তিমূলক, দৃঢ় এবং সময়োপযোগী খুচরা ইকোসিস্টেম গড়ে তুলতে কাজ চালিয়ে যাবে ইউনিলিভার বাংলাদেশ। প্রযুক্তির সঠিক ব্যবহার, গ্রাহক সম্পৃক্ততা বৃদ্ধি এবং টেকসই উদ্যোগ সম্প্রসারণের মাধ্যমে ভোক্তা, খুচরা ব্যবসায়ী ও সামগ্রিকভাবে সমাজের জন্য দীর্ঘমেয়াদি কার্যকারিতা তৈরি করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সেরা ই-কমার্স প্ল্যাটফর্ম (বি-টু-বি)’ পুরস্কারে ভূষিত হয়েছে ইউনিলিভার বাংলাদেশ

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
প্রত্যাশা ডেস্ক রিপোর্ট :