ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

মামুনুর রশিদ মিলনঃ

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়ন বেথুলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে উক্ত ঘটনায় রুকমান মোল্লা ও তার ছেলের বসতবাড়িসহ পাশাপাশি থাকা আরও ৫টি ঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার সময় ঘরে থাকা নগদ প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা আগুনে পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, এ অগ্নিকাণ্ডে মোট প্রায় ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আগুন লাগার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে মহম্মদপুর ফায়ারসার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন ক্ষতিগ্রস্ত রুকমান মোল্লা বলেন, “সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে। ঘরে রাখা টাকা-পয়সা, প্রয়োজনীয় আসবাব—কিছুই রক্ষা করা যায়নি। এই মুহূর্তে পরিবার নিয়ে চরম দুর্দশায় আছি। দেশ ও প্রবাসে থাকা সহৃদয় মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে মোসলেম মোল্লা বলেন, “রাতে আগুন লাগায় কিছুই বের করা সম্ভব হয়নি। কয়েকটি পরিবার একেবারে নিঃস্ব হয়ে পড়েছে।”

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে চরম মানবিক সংকটে রয়েছে। তারা দ্রুত সরকারি সহায়তার পাশাপাশি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মহম্মদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি ঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ৫ লক্ষ টাকা

আপডেট টাইম : ১০ ঘন্টা আগে
মামুনুর রশিদ মিলন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :