আকাশ উজ্জামান শেখঃ
বাগেরহাটের রামপালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রামের আয়োজনে ও রামপাল যুব ও শিশু ফোরামের
সহযোগীতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার সিনিয়র ম্যানেজার-কো- অডিনেশন অফিসার লিটন মন্ডল ।
১৭ ফেব্রুয়ারি( মঙ্গলবার) সকাল এগারোটায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল থানার সাব ইন্সপেক্টর লিটন দাস, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোরাইয়া, ওয়ার্ল্ড ভিশনের ন্যাশনাল চাইল্ড ফোরামের সদস্য আকাশ দাস।
এ সময় আরো উপস্থিত ছিলেন রামপাল যুব ও শিশু ফোরামের প্রায় দেড় শতাধিক সদস্য যারা বিভিন্ন স্কুল কলেজে লেখাপড়া করছেন।
বক্তব্যে বক্তারা বলেন, একজন যুবক যে স্কুল কলেজে লেখাপড়া করে তখন তার জীবন গঠনের সময় এবং জীবনের বেশ কিছু নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয় এই সময় টায় বন্ধু বা অন্য কোন মহলে মিশে কৌতুহল থেকে মাদকদ্রব্যে যুক্ত হয়ে পড়ে এবং ধীরে ধীরে এর সাথে এমন ভাবে জড়িয়ে পড়ে যে লেখাপড়া থেকে দূরে চলে যায় ও ধীরে ধীরে মানসিক ও শারীরিক অসুস্থতায় আক্রান্ত হয়ে পড়ে।
মাদক কোনভাবেই একজন কিশোর কে বিন্দু মাত্র উপকার করেনা বরং একটা জীবন কে পুরো ধ্বংস করে দেয়, শিশুদের মাদক থেকে দূরে রাখার জন্য বিশেষ ভাবে কাজ করে খেলাধুলা তাই আমাদের একা না সমাজের সকলকে খেয়াল রাখতে হবে আমাদের সমাজে শিশুরা যেন খেলাধুলার পর্যাপ্ত জায়গা পায়।
এই যুবকরাই আমাদের পরবর্তী বাংলাদেশের কর্ণধার হবে এজন্য বর্তমান যারা শিক্ষার্থী বা যুবক এদের পরিপাটি করে গড়ে তোলা একান্ত আমাদের কর্তব্য। তাই শুধু ওয়ার্ল্ড ভিশন না সমাজের সকলে এ বিষয়ে খেয়াল রাখবেন এমন ১৮ বছরের নিচে করো কাছে যেন কোন দোকানদার সিগারেট বিক্রি করতে না পারে, এবিষয়ে খেয়াল রাখবেন এবং এমন যেকোন অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন তারা খুব যথাসম্ভব ব্যাবস্থা গ্রহনে সদা প্রস্তুত আছে।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি 




















