ঢাকা , বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মধুখালীর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

মোঃ আরিফুল হাসানঃ

ফরিদপুরের মধুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত তানভীর ইসলাম (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই দুর্ঘটনায় তার বন্ধু আবিদ হাসান মুন্না (২০) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে ফরিদপুর চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন দুই বন্ধু। এতে আবিদ হাসান মুন্না ঘটনাস্থলেই নিহত হন এবং তানভীর ইসলাম গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১১টার দিকে তানভীর ইসলামের মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিহত আবিদ হাসান মুন্না মধুখালী উপজেলার পশ্চিম গাড়াখোলা এলাকার আরিফ হোসেনের ছেলে। তানভীর ইসলামও একই উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। দুই বন্ধুর মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মাঝে শোকের মাতম বিরাজ করছে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

একই দুর্ঘটনায় দুই তরুণের প্রাণহানিতে মধুখালীজুড়ে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

মধুখালীর সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই বন্ধুর

আপডেট টাইম : ১৪ ঘন্টা আগে
মোঃ আরিফুল হাসান, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :