ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

গাজীপুর–১ এ ধানের শীষের বিজয়, ঐক্যবদ্ধভাবে উন্নয়নের আহ্বান

মাহবুবুর রহমান সোহেলঃ

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলা এলাকায় গাজীপুর–১ সংসদীয় আসনে ধানের শীষ প্রতীকে জনাব মজিবুর রহমান বিপুল ভোটে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হওয়ায় বিজয় মঞ্চের উদ্যোগে সর্বস্তরের ভোটারদের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এ উপলক্ষে এলাকাজুড়ে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) কালিয়াকৈর উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে টানানো এক ব্যানারের মাধ্যমে গাজীপুর–১ আসনের সর্বস্তরের ভোটাররা নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন ও শুভকামনা জানান। ব্যানারে উল্লেখ করা হয়, জনগণের প্রত্যক্ষ ভোট ও বিপুল সমর্থনে তার এ বিজয়ে এলাকাবাসী আনন্দ, সন্তোষ ও গর্ব প্রকাশ করেছেন। একই সঙ্গে এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে নবনির্বাচিত এমপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।

ব্যানারে আরও বলা হয়, নির্বাচন পরিচালনা পরিষদের পক্ষ থেকে প্রধান সমন্বয়ক মোঃ হুমায়ুন কবির খান-এর নেতৃত্বে নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আয়োজকরা জানান, জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পাশাপাশি উন্নয়নমুখী কর্মকাণ্ডে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাজী সাইদুল আলম বাবুল, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ), বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি); মোঃ সাইজুদ্দিন আহমেদ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কালিয়াকৈর পৌর বিএনপি; স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, নির্বাচন পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ জনগণ।

উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন হিসেবে এ বিজয় অর্জিত হয়েছে এবং এর মাধ্যমে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। স্থানীয় বাসিন্দারা জানান, নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে এলাকার অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ বিভিন্ন খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তারা প্রত্যাশা করেন।

তারা শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন এবং জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টিকেও ইতিবাচক দৃষ্টিতে দেখছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এলাকার উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের কল্যাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচনে বিজয়ী প্রার্থীকে তার দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তারা।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসবঃ বিধি লঙ্ঘন করে ৬০ জনের চাকরি

error: Content is protected !!

গাজীপুর–১ এ ধানের শীষের বিজয়, ঐক্যবদ্ধভাবে উন্নয়নের আহ্বান

আপডেট টাইম : ১২ ঘন্টা আগে
মাহবুবুর রহমান সোহেল, বিশেষ প্রতিনিধি :