ঢাকা , সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিএনপির বিজয়ের পর সংরক্ষিত নারী আসনে বগুড়ার নিহার সুলতানা তিথিকে ঘিরে আলোচনা

এস. এম সালমান হৃদয়ঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২১৩টি আসনে বিজয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এ নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেশজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। বিজয়ের পর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।

বগুড়া জেলায় সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোছাঃ নিহার সুলতানা তিথি। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে নেতৃত্বের দক্ষতার পরিচয় দেন। পরবর্তীতে তিনি দুইবার বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এবং বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

দলীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতার কারণে সংরক্ষিত নারী আসনের জন্য তার নাম গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচি, সভা-সমাবেশ ও গণসংযোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি জেলার রাজনীতিতে সুপরিচিত মুখে পরিণত হয়েছেন।

নিহার সুলতানা তিথি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। বহুদলীয় গণতন্ত্র ও স্বনির্ভর বাংলাদেশের চেতনাকে ধারণ করে তিনি দীর্ঘদিন রাজপথের আন্দোলনে সক্রিয় ছিলেন বলে নেতাকর্মীরা উল্লেখ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর নেতৃত্বে বিভিন্ন গণআন্দোলনে অংশগ্রহণ এবং বর্তমান চেয়ারম্যান তারেক রহমান-এর নির্দেশনায় সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখছেন তিনি।

তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের ত্যাগ, নিষ্ঠা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবে সংরক্ষিত নারী আসনে তার মনোনয়ন সময়ের দাবি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলীয় উচ্চপর্যায় থেকে।

বিজয়ের পর সংরক্ষিত নারী আসন নিয়ে যখন জোর আলোচনা চলছে, তখন বগুড়ার মোছাঃ নিহার সুলতানা তিথিকে ঘিরে প্রত্যাশা ও রাজনৈতিক হিসাব-নিকাশ আরও তীব্র হয়ে উঠেছে। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে তিনি কতটা অগ্রাধিকার পান।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাজশাহী শিক্ষা বোর্ডে ‘গোপন’ নিয়োগ উৎসবঃ বিধি লঙ্ঘন করে ৬০ জনের চাকরি

error: Content is protected !!

বিএনপির বিজয়ের পর সংরক্ষিত নারী আসনে বগুড়ার নিহার সুলতানা তিথিকে ঘিরে আলোচনা

আপডেট টাইম : ১১ ঘন্টা আগে
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :