আব্দুস সালাম তালুকদারঃ
চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ১৬ জন প্রার্থীর মধ্যে ১০জন প্রার্থীই জামানত হারিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী ৪৩,চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির আফজাল হোসেন ২ হাজার ২৬৩ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম ৫৫৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ১ হাজার ৮৩ ভোট ও ইসলামী ফ্রন্টের নবাব শামসুল হোদা ৪৪৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির মু. খুরশিদ আলম ৮ হাজার ১৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল ১ হাজার ৬৯ ভোট ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম ৬২৬ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
৪৫ চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম ৮২০ ভোট, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ফজলুর ইসলাম খাঁন সুমন ৬৩৭ ভোট ও গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম ৩৬১ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।
প্রিন্ট

ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার 
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 





















