ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর জয়

শালিখা প্রতিনিধিঃ

মাগুরা-২ আসনের নির্বাচনী ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাড.নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনার শুরু থেকেই এগিয়ে থাকা এই প্রার্থী শেষ পর্যন্ত জয় নিশ্চিত করলে তার সমর্থকদের মাঝে আনন্দ-উচ্ছ্বাসের ঢেউ ছড়িয়ে পড়ে।ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং বিভিন্ন স্থানে সমর্থকদের উল্লাস করতে দেখা যায়।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক ১লাখ ৪৭ হাজার ৮শত ৯৬ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক এমবি বাকের পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৩০হাজার ৮শত ৭৮ ভোট পেয়ে এ্যাড.নিতাই রায় চৌধুরী বিজয়ী হয়েছেন। ১৪৫টি ভোটকেন্দ্রের প্রাপ্ত প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এ তথ্য জানা গেছে।

নির্বাচনের দিন সকাল থেকেই শেষ পর্জন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কেন্দ্রগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা পুরো নির্বাচনী পরিবেশকে প্রাণবন্ত করে তোলে।

ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, আনন্দ-উল্লাস এবং শুভেচ্ছা বিনিময়ের দৃশ্য দেখা গেছে। বিজয়ী প্রার্থীর সমর্থকরা এ জয়কে জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন।তারা আশা প্রকাশ করেন, নির্বাচিত প্রতিনিধি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অন্যদিকে, নির্বাচনকে ঘিরে সার্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ থাকায় প্রশাসনের ভূমিকারও প্রশংসা করেছেন স্থানীয়রা। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।স্থানীয়দের মতে, এ নির্বাচনের ফলাফল মাগুরা-২ আসনের শালিখা মহম্মদপুর ও সদর চার ইউনিয়ন এলাকার রাজনৈতিক অঙ্গনে নতুন দিক উন্মোচন করবে এবং এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা আশাবাদী।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

মাগুরা-২ আসনে ধানের শীষের প্রার্থী এ্যাড. নিতাই রায় চৌধুরীর জয়

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :