ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) সংসদীয় আসনে ঘোষিত নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃরায় ভোট গণনার আবেদন করেছেন বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতিক) মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন। রাজশাহী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক (ডিসি), গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেছেন শরিফ উদ্দিন।

এদিকে লিখিত আবেদনে বলা হয়েছে,রাজশাহী-১ আসনের সাম্প্রতিক নির্বাচনের ঘোষিত ফলাফল নিয়ে আমরা আমাদের সুস্পষ্ট অবস্থান জাতির সামনে তুলে ধরছি। ঘোষিত ফলাফলে আমাদের প্রার্থীকে মাত্র এক হাজার ৮৮৪ ভোটে পিছিয়ে দেখানো হয়েছে। আমরা এই ফলাফলকে যথাযথ ও নির্ভুল বলে মনে করি না এবং এটিকে চ্যালেঞ্জ করার সিদ্ধান্ত নিয়েছি।

কেন আমরা ফলাফল চ্যালেঞ্জ করছি-

প্রথমত, বিপুল সংখ্যক বাতিল ভোটঃ

এবারের নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এত বিপুল সংখ্যক ভোট বাতিল হওয়ার পেছনে কী কারণ ছিল তা আমাদের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। আমরা প্রতিটি বাতিল ভোটের কারণ বিস্তারিতভাবে পর্যালোচনা ও যাচাই করবো।

দ্বিতীয়ত, নির্দিষ্ট কিছু কেন্দ্রে অনিয়ম-পক্ষপাতিত্বঃ

আমাদের কাছে অভিযোগ এসেছে যে, কিছু কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তার ভূমিকা ছিল স্পষ্টত পক্ষপাতদুষ্ট। একই ইউনিয়ন বা এলাকার অন্যান্য কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হলেও, কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অস্বাভাবিকভাবে ফলাফল পরিবর্তিত হয়েছে। এতে নির্বাচনী ‘ইঞ্জিনিয়ারিং’-এর সুস্পষ্ট আলামত রয়েছে।

তৃতীয়ত সুনির্দিষ্ট প্রমাণঃ

আমাদের হাতে এই অনিয়মের অকাট্য ও দলিলভিত্তিক প্রমাণ রয়েছে। ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে-ইউএনও ও ডিসি অফিসে সব তথ্য-প্রমাণ সংযুক্ত করে লিখিত অভিযোগ করেছি।

আমাদের দাবি আইন ও সংবিধানের আলোকে আমরা দাবি করছি যতক্ষণ পর্যন্ত বাতিল ভোট ও সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর অনিয়মের নিরপেক্ষ তদন্ত ও সুষ্ঠু সমাধান না হবে, ততক্ষণ আমরা এই ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করছি। আমরা কোনো অরাজকতা চাই না; আমরা চাই জনগণের প্রকৃত রায় প্রতিষ্ঠিত হোক। গণতন্ত্রে জনগণের ভোটই চূড়ান্ত কথা সেই ভোট যদি প্রশ্নবিদ্ধ হয়, তাহলে তা যাচাই ও সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

কর্মী-সমর্থকদের প্রতি আহ্বান আমাদের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শান্ত, ধৈর্যশীল ও সংযত থাকার আহ্বান জানাচ্ছি। আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করব।
এবিষয়ে রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার জানান, প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় দিকনির্দেশনার জন্য বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। ভোট পুনর্গণনা হবে কি না, সে সিদ্ধান্ত নির্ভর করছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামতের ওপর।

এদিকে বিষয়টি ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে রাজশাহী-১ আসনের চূড়ান্ত ফলাফল।অন্যদিকে বিএনপি প্রার্থী মোঃ শরিফ উদ্দিন তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি শেয়ার করে নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামি’র প্রার্থী মুজিবুর রহমান এক হাজার ৮৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

রাজশাহী-১ আসনে ভোট পুনঃগণনার আবেদন

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
নিজস্ব প্রতিবেদক :