ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি ধানের শীষ প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমীর কর্মী-সমর্থকরা।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১২টায় কুমারখালী-খোকসা জনসাধারণের ব্যানারে তারা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন। ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ কর্মসূচিতে কয়েকশত কর্মী সমর্থক অংশ নেন।

বিক্ষোভকারীরা বলেন, ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনার আগে এজেন্টদের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া হয় এবং কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করা হয়েছে। তারা ফলাফল স্থগিত রেখে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।

উল্লেখ্য, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে জামায়াত প্রার্থী আফজাল হোসেন জয়লাভ করেছেন। তিনি দাড়িপাল্লার প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমী ধানের শীষ প্রতীককে পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৫৬ ভোট। এ আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫২টি। মোট ভোটার রয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৪০৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৩ হাজার ৪৯৮ এবং নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৯০৫ জন। এছাড়াও তৃতীয় লিঙ্গের ৬ জন রয়েছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

কুষ্টিয়া-৪ আসনে ভোট পুনর্গণনার দাবিতে বিক্ষোভ

আপডেট টাইম : ৮ ঘন্টা আগে
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :