ঢাকা , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী জয়ী 

শালিখা প্রতিনিধিঃ

মাগুরা জেলার মাগুরা-১ মাগুরা সদর ও শ্রীপুর এবং মাগুরা-২ মহম্মদপুর ও শালিখা দুটি সংসদীয় আসনেই বড় ব্যবধানে জয়লাভ করেছেন ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান ও এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে ঘোষিত ফলাফলে দেখা যায়, মাগুরা-১ আসনে আলহাজ্ব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই দুই প্রার্থীর বিজয় জেলা জুড়ে নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

মাগুরা-১ আসনের ১৫৬ টি কেন্দ্রের সবকটির ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মনোয়ার হোসেন খান বিপুল জনসমর্থন নিয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৬ ভোট। ফলাফল পর্যালোচনায় দেখা যায়, মনোয়ার হোসেন খান তার নিকটতম প্রার্থীর চেয়ে ১ লাখ ৪ শত ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। এই বিশাল ব্যবধান প্রমাণ করে যে, সাধারণ ভোটাররা তাঁর নেতৃত্বের ওপর মন থেকে বিশ্বাসের আস্থা রেখেছেন।

এবং মাগুরা-২ আসনে লড়াই হয়েছে বেশ জমজমাট ও হাড্ডাহাড্ডি এই আসনের ১৪৫ টি ভোটকেন্দ্রের চূড়ান্ত ফলাফলে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তাঁর নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লা প্রতীকের মোশতারশেদ বিল্লাহ্ অধ্যাপক (এমবি বাকের) পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট।

গড় শুরুতে লড়াই সমানে-সমান মনে হলেও শেষ পর্যন্ত ৩১ হাজার ৬৯৭ ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন ৩ বারের মন্ত্রী এই আইনজীবী ও বর্ষীয়ান রাজনীতিবিদ। তার নিজ উপজেলা মহম্মদপুরে ধানের শীষের প্রার্থী নিতাই রায় চৌধুরী ৩ হাজার ৯৩৯ ভোটে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত মাগুরা সদরের চার ইউনিয়ন ও শালিখা উপজেলার ভোটে বড় ব্যবধানে জয়লাভ করেন। অন্যদিকে, মহম্মদপুর উপজেলায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এমবি বাকের ৩ হাজার ৯৩৯ ভোটে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত তাঁর নিজ এলাকা ও শালিখা উপজেলায় বড় ব্যবধানে পরাজিত হন।

মাগুরা জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সাক্ষরিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ প্রাথমিক বেসরকারি ফলাফল মাগুরা-১ বার্তা প্রেরণ শীটে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৫৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪৩০৭৭৫ এখানে বৈধ ভোট ২৮৯০৩৯, বাতিলকৃত ভোট ৫৬১৫ ও প্রদত্ত ভোটের শতকরা হার ৬৮.৪০% ।

এই নির্বাচনী এলাকা ৯১ মাগুরা-১ আসনে আব্দুল মতিন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা ৮৮০৩৬ ভোট, কাজী রেজাউল হোসেন বাংলাদেশ কংগ্রেস ডাব ৮০৬, মোঃ খলিলুর রহমান গণঅধিকার পরিষদ (জিওপি) ট্রাক ২৮৬, মোঃ জাকির হোসেন মোল্লা জাতীয় পার্টি লাঙ্গল ১৭২৫, মোঃ নাজিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১৩৩৩৫, মোঃ মনোয়ার হোসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ ১৮৩৬৬৬ ও শম্পা বসু বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ মই ১১৮৫ ভোট পেয়ে ছিলেন।

নির্বাচনী এলাকা ৯২ মাগুরা-২ বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শীটে পোস্টাল ভোট গণনাকেন্দ্রসহ ১৪৫ টি ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৪১৬৬৩৪ এখানে বৈধ ভোট ২৮৪০৮৪, বাতিলকৃত ভোট ৩৪০৩ ও প্রদত্ত ভোটের শতকরা হার ৬৯%। এই মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ ১৪৭৮৯৬, মশিয়ার রহমান জাতীয় পার্টি লাঙ্গল ২৯৪৭, মোস্তফা কামাল ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা ১৬২২৩, মোঃ মুশতারশেদ বিল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা ১১৭০১৮ ভোট পেয়ে ছিলেন।

জয় ও বিজয় নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নবনির্বাচিত এমপি মনোয়ার হোসেন খান ও এমপি নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এই জয় কেবল তাঁদের ব্যক্তিগত নয় বরং মাগুরার সর্বস্তরের জনগণের। তাঁরা আগামী দিনে এলাকার উন্নয়নে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দলের দুই নেতার পদ স্থগিত

error: Content is protected !!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট -২০২৬

মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী জয়ী 

আপডেট টাইম : ৯ ঘন্টা আগে
শামসুর রহমান, শালিখা (মাগুরা) প্রতিনিধি :