ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাতে ভোটকেন্দ্রে প্রবেশ, জামায়াত নেতা আটক

এস. এম সালমান হৃদয়ঃ

বগুড়া-৬ (সদর) আসনের একটি ভোটকেন্দ্রে রাতে অনধিকার প্রবেশের অভিযোগে জামায়াতে ইসলামীর এক নেতাকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে শহরের ভান্ডারী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তি নাসিরুল ইসলাম, যিনি বগুড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হিসেবে পরিচিত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ চন্দ্র সরকার গণমাধ্যমকে জানান, রাতের দিকে ১০-১৫ জন ব্যক্তি কেন্দ্রটিতে প্রবেশ করেছেন—এমন খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালানো হয়। সেখান থেকে নাসিরুল ইসলামকে আটক করা হয়। আটক ব্যক্তি দাবি করেন, তিনি পোলিং এজেন্টদের তালিকা জমা দিতে কেন্দ্রে গিয়েছিলেন। তবে ম্যাজিস্ট্রেট স্পষ্ট করে বলেন, রাতে এ ধরনের তালিকা জমা দেওয়ার কোনো নিয়ম নেই।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে আটক ব্যক্তির কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বগুড়া শহর জামায়াতের যুব বিভাগের সম্পাদক আব্দুস সালাম তুহিনের দাবি, তাদের কর্মীরা শুধু পোলিং এজেন্টের নামের তালিকা প্রিজাইডিং কর্মকর্তার কাছে দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এবং তাদের নেতাকে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ করেন তিনি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রাতে ফরিদপুরের মধুখালীর আশাপুর ভোটকেন্দ্রে জামায়াত প্রার্থীর অবস্থান, প্রিজাইডিং অফিসার বদলি

error: Content is protected !!

রাতে ভোটকেন্দ্রে প্রবেশ, জামায়াত নেতা আটক

আপডেট টাইম : ৬ ঘন্টা আগে
এস. এম সালমান হৃদয়, বগুড়া জেলা প্রতিনিধি :