ঢাকা , বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

রাজাপুর জামায়াতের অফিসে অগ্নিসংযোগের অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ অহিদ সাইফুলঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের আমতলা বাজার এলাকায় জামায়াতে ইসলামের একটি কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা জামায়াতে ইসলামের আমীর মাওলানা কবির হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আমতলা বাজারে অবস্থিত জামায়াতে ইসলামের কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে স্থানীয় জামায়াতে ইসলামী নেতাকর্মীরা বিষয়টি প্রশাসনকে অবহিত করেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি। থানা পুলিশ জানায়, “ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদ সম্মেলনে মাওলানা কবির হোসেন অভিযোগ করে বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নির্বাচনী প্রচারণা পরিচালনা করার চেষ্টা করছি। কিন্তু একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে আমাদের নির্বাচনী কর্মীদের হুমকি, বাধা, ভীতি প্রদর্শন ও হামলা চালিয়ে আসছে, যা বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন, “অত্যন্ত পরিতাপের বিষয় হলো সাতুরিয়া ইউনিয়নসহ কয়েকটি ইউনিয়নে চিহ্নিত মাদকসেবী ও অস্ত্রধারী সন্ত্রাসী গ্রুপ বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালের ওপর ভর করে নির্বাচন ভণ্ডুল ও বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে সাধারণ ভোটার এবং দাড়িপাল্লার নির্বাচনী কর্মীদের ওপর সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।”

অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, “এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) গভীর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে সাতুরিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আমতলা বাজারে দীর্ঘদিনের পুরোনো জামায়াতে ইসলামের অফিস একটি সন্ত্রাসী বাহিনী আগুন দিয়ে পুড়িয়ে দেয়।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করে বলা হয়, “এর আগেও এই বাহিনী জনসমাগমপূর্ণ এলাকায় প্রকাশ্যে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের হুমকি দিয়ে বলেছে, “সাতুরিয়া ইউনিয়নে জামায়াতের কোনো চিহ্ন থাকতে দেওয়া হবে না। এসব হুমকির পরই অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটায়, যা প্রমাণ করে এই বাহিনী সরাসরি ঘটনার সঙ্গে জড়িত।”

জামায়াতে ইসলামের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।” এ বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামী প্রার্থী ড. ফয়জুল হক উপস্থিত ছিলেন।

তিনি অভিযোগ করে বলেন, “এ আসনে দাড়ি পাল্লা পতীকের বিজয়ী হবে। সে কারনে প্রতিপক্ষ দল সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করে। ইতিপূর্বে পিংরী ও সাড়ে চারআনি এলাকায় জামায়াতের কর্মীর ওপর হামলার ঘটনা সুষ্ঠু বিচার না হওয়ার এ ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।”

এ বিষয় রাজাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অতিরিক্ত দ্বায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড নূর হোসেন বলেন, এমন ঘটনার সংবাদ মাত্র শুনলাম। এ ঘটনা অত্যন্ত দুঃখ জনক। তবে এ ঘটনার বিএনপির নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই। এটি নির্বাচনী ষড়যন্ত্র বা দুষ্কৃতকারীরা ঘটাতে পারে বলে মনে করে। আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করি, শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক নেতাকর্মীরএ ঘটনা ঘটায়নি। এ ঘটনার তদন্ত পূর্বক দোষীদের শাস্তি দাবি করছি।”

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালুখালীতে নির্বাচনী প্রস্তুতি সম্পন্নঃ চলছে সরঞ্জাম বিতরন ও দায়িত্ব বন্টন

error: Content is protected !!

রাজাপুর জামায়াতের অফিসে অগ্নিসংযোগের অভিযোগ বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

আপডেট টাইম : ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
মোঃ অহিদ সাইফুল, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :