সোহাগ কাজীঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে এক নারীসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী। বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের সূর্যমণি গ্রামে কালকিনি আর্মি ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে আটককৃতরা হলেন: ১) মোসাম্মৎ নাজমা (৫৫), স্বামী- মৃত জাহাঙ্গীর সরদার (গ্রাম: সূর্যমণি); ২) মোঃ ইউসুফ (১৮), পিতা- নজরুল বেপারী (গ্রাম: রায়পুর); ৩) হাসান ডালী (২৮), পিতা- সোহেল ডালী (গ্রাম: সূর্যমণি)।
তল্লাশি চালিয়ে আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও নগদ অর্থ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের তালিকায় রয়েছে ইয়াবা: ৬৭ পিস,
গাঁজা: ১ কেজি ২০০ গ্রাম, নগদ টাকা মাদক বিক্রির ৩৩,২৮০ টাকা।
যৌথ বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি আর্মি ক্যাম্পের নেতৃত্বে সূর্যমণি এলাকায় এই ঝটিকা অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদকের সিন্ডিকেট পরিচালনা করে আসছিল।
কালকিনি আর্মি ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে যৌথবাহিনীর এই ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
সোহাগ কাজী, সদর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি 




















