ঢাকা , শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী Logo আপনারা যাকে খুশি তাকে ভোট দেন, কিন্তু স্বাধীনতাবিরোধীদের ভোট দেবেন না —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল Logo সীমানা নির্ধারণ নিয়ে আদমদীঘিতে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা Logo গোমস্তাপুরে ভারতীয় নাগরিক রণজিৎ মন্ডলকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিল বিজিবি Logo রাজবাড়ী-২ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী সাইয়েদ জামিল Logo ভোলাহাটে রেশম চাষের ব্যাপক চাহিদা Logo মাদারীপুরে পরকীয়ার অভিযোগঃ ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী, অভিযুক্ত আটক Logo ফরিদপুরের ভাটি কানাইপুরে ডাকাতি সংঘটিত Logo সদরপুরে নিম্ম আয়ের মানুষের ভীড় বাড়ছে ফুটপাতের পুরানো শীতবস্ত্রের দোকানে Logo মধুখালীর রায়পুর ইউনিয়নে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে সরকারী জমি বিক্রি করলেন ভূমি অফিসের কর্মচারী

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের বড়গাঁ রাখালতলী সরকারী ৫ শতক জমি বিক্রি করে দিয়েছেন ভূমি অফিসের অফিস সহায়ক মাসুদ খান। ওই জমিতে সরকারী অনুমতি ছাড়াই ঘর তোলা হচ্ছে। মাসুদ খান বর্তমানে আলফাডাঙ্গা পৌর ভূমি অফিসের অফিস সহায়ক হিসেবে কর্মরত আছেন। তার বাড়ি বড়গাঁ গ্রামে।

বুধবার (৪ ফেব্রুয়ারী) সরজমিন গিয়ে দেখা যায়, শেখর ইউনিয়নের বারাংকুলা মৌজার ১/১ খতিয়ানের ৬৮৪ নাম্বর দাগের মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে ৫ শতক সরকারী খাস জমিতে বালু ফেলে ঘর নির্মাণ করছেন চাঁন চৌকিদার নামের এক ব্যক্তি।

চাঁন চৌকিদার ও তার মেয়ে আন্না সুলতানা বলেন, এই ৫ শতক সরকারী জমি মাসুদ খানের কাছ ৩ লক্ষ ৯০ হাজার টাকা দিয়ে কিনেছি। মাসুদ খান জমি স্ট্যামে লিখে দিয়েছে। টাকার কথা স্ট্যামে লেখা আছে কিনা জানতে চাইলে তারা জানান, সে সরকারী কর্মচারী হয়ে সরকারী জমি বিক্রির টাকা স্ট্যামে লিখে না কি?

মাসুদ খান বলেন, আমি জমি যে ভাবে কিনেছি সেই ভাবে বিক্রি করেছি। সরকারী জমি কি ভাবে বিক্রি করলেন জানতে চাইলে তিনি বলেন, আমি কিনেছি তাই বিক্রি করেছি।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শিব্বির আহমেদ বলেন, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্টিত

error: Content is protected !!

বোয়ালমারীতে সরকারী জমি বিক্রি করলেন ভূমি অফিসের কর্মচারী

আপডেট টাইম : ১৯ ঘন্টা আগে
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :