ইসমাইল হােসেন বাবুঃ
কুষ্টিয়ার দৌলতপুরের আদাবাড়ীয়া ইউনিয়নে কুষ্টিয়-১ দৌলতপুর আসনের বিএনপি দলীয় প্রার্থী আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা নির্বাচনী গণসংযোগ ও একাধিক পথসভা ও উঠোন বৈঠক করেছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ বাজারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ ও পথসভা করেন তিনি।
এসময় তিনি মা বোনদের উদ্দেশ্যে বলেন, বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, যদি ধানের শীষ বাংলাদেশে জয়লাভ করতে পারে তাহলে ৪ কোটি মা বোনকে আজীবনের জন্য প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা অথবা আড়াই হাজার টাকা সমপরিমাণ চাল বা গম পাবেন। তাই এই সুবিধা পেতে হলে আপনার পাড়া প্রতিবেশীকেও বলতে হবে ধানের শীষ যদি জিতে তাহলে আমরা এই সুবিধা পাবো। তিনি আগামী ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান।
সকাল থেকে বিকেলে পর্যন্ত বিএনপি প্রার্থী বাচ্চু মোল্লা মরিচা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে নারী, পুরুষ ও তরুণ ভোটারসহসবার কাছে ধানের শীষে ভোট প্রার্থনা করেন ও ধানের শীষের প্রচারপত্র বিতরণ করেন।
নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনী প্রচরণায় অংশ নেন দৌলতপুর উপজেলা বিএনপি’র সাদারণ সম্পাদক বিল্লাল হোসেন, সাবেক যুগ্মসাধারণ সম্পাদক আকবর আলী, আদাবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যরা,মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুল ইসলাম, দৌলতপুর উপজেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ছাত্রদল আহ্বায়ক সুদুজ্জামান রুবেল, মরিচা ইউয়িনয়ন বিএনপি’র সভাপতি ও সাধারণ সম্পাদক সহ স্থানীয় বিএনপি’র নেতা-কর্মীরা।
প্রিন্ট

বিএনপি প্রার্থী স্বামীর জন্য ধানের শীষে ভোট চাইলেন চীনা স্ত্রী 
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার 




















