ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৯ নং রিফাইতপুর ইউপি‘র উপ-নির্বাচনে লটারিতে জয়ী আব্দুল মান্নান

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লটারি করে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। শনিবার (৯ মার্চ) দিবাগত রাত পৌনে ২টার দিকে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থীদের অনুপস্থিতিতে এ লটারি করা হয়।লটারি মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হোন।

এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

লটারি পরিচালনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে লটারির মাধ্যমে চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া মেনে নেননি প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা ও মো. ফারুক আলম পান্না।শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গণনা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়া হয়।প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীরা হলেন মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা।

তিনি ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ভোট পেয়েছেন ৬১২৩ ভোট। অপরদিকে মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও পেয়েছেন ৬১২৩ ভোট। ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় গভীর রাতে লটারি করে।

নির্বাচনের ফলাফল ড্র ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।তবে লটারি প্রক্রিয়ায় নির্বাচনের ফলাফল মেনে না নিয়ে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. ফারুক আলম পান্না জানিয়েছেন তিনি আইনের আশ্রয় নিবেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শরৎ এসে গেলেও মিথিলা মজে আছেন এই পোশাকেই

error: Content is protected !!

৯ নং রিফাইতপুর ইউপি‘র উপ-নির্বাচনে লটারিতে জয়ী আব্দুল মান্নান

আপডেট টাইম : ০২:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :