ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে লটারি করে চেয়ারম্যান ঘোষণাঃ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যাখ্যান

কুষ্টিয়ার দৌলতপুরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় লটারি করে চেয়ারম্যান ঘোষণা করায় প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী সংবাদ সম্মেলন করে তা প্রত্যাখান করেছেন।

আজ (১০ মার্চ) রোববার বেলা সাড়ে ১১টায় উপজেলার রিফাইতপুর বাজারে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে লটারির মাধ্যমে ঘোষিত ফলাফল প্রত্যাখান করে আইনের আশ্রয় নেওয়ার ঘোষণা দেন সমসংখ্যক ভোট পাওয়া ও লটারিতে পারজিত হওয়া প্রার্থী মো. ফারুক আলম পান্না।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, শনিবার (৯ মার্চ) রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আমি মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ৬১২৩ ভোট প্রাপ্ত হই। অপরদিকে প্রতিদ্বন্দ্বী প্রাথী আব্দুল মান্নান বিশ্বাস রানা ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনিও ভোট পান ৬১২৩ ভোট।

ফলে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় তাদের মধ্যে পুনরায় ভোট গ্রহণের ঘোষণা দেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।পরে শনিবার দিবাগত রাত ১.৪৫ টায় দুই প্রার্থীর অনুপস্থিতিতে এবং তাদের অমতে দৌলতপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে গোপনে লটারি করে ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান বিশ্বাস রানাকে বিজয়ী ঘোষণা করেন।

যা সম্পূর্ণ আইন বহির্তূত, মনগড়া, উদ্দেশ্য প্রণোদিত ও সাধারণ জনগণের সাথে প্রতারণার সামিল। লটারির মাধ্যমে ঘোষিত ফলাফল না মেনে তিনি এই ফলাফল ছেড়চিত্র প্রত্যাখ্যান করে পুনরায় ভোট গণনার দাবি জানান। সংবাদ সম্মেলনে মো. ফারুক আলম পান্না’র ভোটার ও কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ ও ভোট গননা শেষে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে প্রার্থী বিজয়ী করার সিদ্ধান্ত নেন দৌলতপুর উপজেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল। লটারীতে মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা চেয়ারম্যান নির্বাচিত হোন।

এসময় জেলা নির্বাচন অফিসার আবু আনছার, দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল সহ আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। লটারী পরিচলনা করেন দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শরৎ এসে গেলেও মিথিলা মজে আছেন এই পোশাকেই

error: Content is protected !!

৯ নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে লটারি করে চেয়ারম্যান ঘোষণাঃ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রত্যাখ্যান

আপডেট টাইম : ০৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :