ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চা খেতে বাড়ি থেকে বের হয়েছিল কামাল

৬ দিন পর মাটিতে পোঁতা অবস্থায় মিলল অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ

বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার

ফরিদপুরের নগরকান্দায় নিখোঁজের ৬ দিন পর নিজ বাড়ির পাশে মাটিতে পোঁতা অবস্থায় কামাল মৃধা (৪২) নামে এক অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ ডিসেম্বর থেকে তিনি নির্খোজ ছিলেন।

শনিবার (৪ জানুয়ারি) রাতে উপজেলার রামনগর ইউনিয়নের ভোজেরডাঙ্গী গ্রামের একটি পেঁয়াজের জমিতে পুতে রাখা অবস্থায় তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কামাল মৃধা ভোজেরডাঙ্গী গ্রামের মৃত বিল্লাল মৃধার ছেলে। সে পেশায় প্রাইভেট এম্বুলেন্সের চালক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত ৩০ ডিসেম্বর বিকেলে বাজারে চা খেতে যাওয়ার কথা বলে নিজ বাড়ি থেকে বের হয় কামাল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাচ্ছিলেন না পরিবার। এরই মধ্যে শনিবার বিকেলে স্থানীয় কয়েকজন কৃষক ভোজেরডাঙ্গী মাঠে একটি গ্রামীণ মেঠোপথে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখেন। ওই রক্তের দাগ ধরে পাশের একটি পেঁয়াজের জমিতে গিয়ে মাটি খোড়া দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই মাটি সরিয়ে মরদেহের একটি হাত দেখেন তারা। খবর পেয়ে ঐ দিন সন্ধ্যায় পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল-নগরকান্দা) আসাদুজ্জামান সাকিল বলেন, ফসলি জমির মাটিতে পোঁতা অবস্থায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহের গলাকাটা ছিল। ধারণা করা হচ্ছে, গলাকেটে তাকে হত্যা করে মাটিতে পুতে রাখা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

error: Content is protected !!

চা খেতে বাড়ি থেকে বের হয়েছিল কামাল

৬ দিন পর মাটিতে পোঁতা অবস্থায় মিলল অ্যাম্বুলেন্স চালকের গলাকাটা লাশ

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
বোরহানুজ্জামান আনিচ, সিনিয়র স্টাফ রিপোর্টার :