ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার দুধ পেলো হতদরিদ্ররা

পাবনায় আমজনতার বাজারে ৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার করে দুধ পেলেন একশ’জন হতদরিদ্র অসহায় দুস্থ্য মানুষ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সামাজিক সংগঠন ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে এই ডিম ও দুধ বিতরণ করা হয়।

রবিবার (২০ আগস্ট) দুপুরে পাবনা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভিলেজ ভিশন বাংলাদেশের আয়োজনে আমজতার বাজারে এই খাদ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন, পাবনা পৌরসভার কাউন্সিলর আজিজুল ইসলাম বাদল, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ।

এ সময় পাশে আছি ইনিশিয়েটিভ এর সদস্য রাজিব মিয়া, ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকারসহ সংগঠনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পাশে আছি ইনিশিয়েটিভ এর সদস্য রাজিব মিয়া জানান, সমাজের হতদরিদ্র, দুস্থ্য ও অসহায় মানুষদের পুষ্টি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়। সমাজের অনেক বিত্তবান আছেন যারা যাকাত দেন না। তারা যদি যাকাত দেন বা যাকাতের টাকায় এমনভাবে সমাজের মানুষের কল্যাণে পাশে দাঁড়ান তাহলে সমাজ বদলে যাবে।

দশ টাকার মধ্যে ডিম ও দুধ পেয়ে খুশি সুবিধাবঞ্ছিত মানুষেরা। পাবনা পৌর সদরের গোবিন্দা মহল্লার রমজান আলী, হাশেম আলী, যুগীপাড়া মহল্লার পাখি খাতুন, হেমায়েতপুর গ্রামের রহিমা বেগম বলেন, এই সময়ে যে ৫ টাকায় ৫টা ডিম আর ৫টাকায় এক লিটার দুধ পাওয়া যাবি, শিডা ভাববেরই পারি নাই। খুব খুশি হইছি। আমারে মতন গরীব মাইনষের খুব উপকার হলো। এরম যদি বড়লোকরা করে তালি অনেক মাইনষের উপকার হবি।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস মোস্তাকিম সবুজ বলেন, এই উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। এই দুর্মূল্যের বাজারে সমাজের সুবিধা বঞ্ছিত কিছু মানুষের উপকার হলো। অন্যান্য সংগঠন ও সমাজের বিত্তবান মানুষদের যার যার অবস্থান থেকে এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসা উচিত।

উদ্যোক্তারা জানান, গতকাল বিভিন্ন এলাকায় গিয়ে দুস্থ্য ও অসহায় মানুষ খুঁজে বের করে তাদের কাছে টোকেন দিয়ে আসেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা। আজ তাদের মাঝে ডিম, দুধ দেয়া হয়।

এর আগে গত শনিবার (১৯ আগস্ট) ‘পাশে আছি ইনিশিয়েটিভ’ এর উদ্যোগে পাবনা সদরের তপোবন উচ্চ বিদ্যালয়ে গুচ্ছগ্রামের অসহায় সুবিধা বঞ্ছিত ৭০ জন মানুষকে দুপুরের খাবার খাওয়ানো হয়। খাবার তালিকায় ছিল পোলাও, মুরগীর মাংস ও মুগ ডালের ভুনা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আর কেউ যেন বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

error: Content is protected !!

৫ টাকায় পাঁচটি ডিম আর ৫ টাকায় এক লিটার দুধ পেলো হতদরিদ্ররা

আপডেট টাইম : ০৬:১৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩
শুভাশীষ ভট্টাচার্য্য তুষার, পাবনা জেলা প্রতিনিধি :