ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

৩ লাখ টাকার দাবি, না দিলে ২ নাতিকে গুলি করে মেরে ফেলার হুমকি

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালীতে উড়োচিঠি দিয়ে রেজাউল ইসলাম (৫৭) নামে এক গামছাবিক্রেতা হকারের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার মধ্যে টাকা না দিলে বা পুলিশকে জানালে হকারসহ তার দুই নাতিকে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

হুমকি পাওয়া রেজাউল ইসলাম উপজেলার সদকী ইউনিয়নের বাটিকামারা এলাকার আবদুল গফুরের ছেলে। তিনি ফুটপাতে হকারি করে গামছা বিক্রি করেন।

এ ঘটনায় রেজাউল দুপুরে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে রেজাউল উল্লেখ করেন, তিনি একজন ফুটপাতের গামছা ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত ২টার দিকে কে বা কারা তার বাড়ির জানালা ভেঙে দেয়। জানালা ভাঙার শব্দে ঘুম ভেঙে বাইরে এসে দেখেন, অজ্ঞাত ব্যক্তির হাতে লেখা একটি চিঠি। চিঠিতে অজ্ঞাত ব্যক্তি তার কাছে তিন লাখ টাকা দাবি করেছেন। রাত ১২টার মধ্যে টাকা না দিলে দুই নাতিকে হত্যা করবে। বিষয়টি পুলিশ বা কাউকে জানালে তাকেও গুলি করে হত্যার হুমকি দিয়েছে।

ভুক্তভোগী রেজাউল বলেন, কারা কেন এমন করছে জানি না। পরিবার নিয়ে খুব ভয়ে আছি। বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি।

স্থানীয় কুমারখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, ‘ঘটনাটি গভীরভাবে তদন্ত চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত বলা যাবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে হামের প্রকোপে ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’

error: Content is protected !!

৩ লাখ টাকার দাবি, না দিলে ২ নাতিকে গুলি করে মেরে ফেলার হুমকি

আপডেট টাইম : ০৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :