ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২৫ বছর আগে পাচার হওয়া নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

ইসমাইল হােসেন বাবুঃ

২৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে পাচার হওয়া এক নারীকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। আজ রবিবার ৮ জুন সকাল ১১টার সময় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অদিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান।

–

শনিবার (৭ জুন) সকাল ৯টা ৩০মিনিটে সীমান্ত পিলার ৮৪/৬-এস সংলগ্ন উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় প্রতিপক্ষ ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চরভদ্রা ক্যাম্পের কোম্পানি কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ’র হাতে আটক পাচার হওয়া বাংলাদেশি নারী আনোয়ারা গাজীকে ফেরত দেওয়া হয়।

–

ফেরত আসা আনোয়ারা গাজী (৪৫) খুলনা জেলার রুপসা উপজেলার কিলো গ্রামের মৃত আরমান গাজীর মেয়ে। সে ২০ বছর বয়সে যশোর বেনাপোল সীমান্ত দিয়ে প্রতারণার শিকার হয়ে দালালের মাধ্যমে ভারতের কেরালা রাজ্যে পাচার হয়। বিগত প্রায় ২৫ বছর ধরে জীবিকার প্রয়োজনে সেখানেই সে বসবাস করছিলেন।

–

শুক্রবার বিকেল ৫টার দিকে সীমান্ত পিলার ৮৪/৪-এস সংলগ্ন দৌলতপুরের উদয়নগর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের ফরাজীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা আনোয়ারা গাজীকে ভারত সীমান্তে আটক করে ক্যাম্পে নেয়। পরে বিজিবিকে জানানো হলে পাচার হওয়া ওই নারীর দেওয়া ঠিকানা ও তথ্য সংগ্রহ করে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বজনদের সাথে কথা বলে বিজিবি নিশ্চিত হয় সে ২৫ বছর ধরে নিখোঁজ ছিল।

–

পরিবারের সদস্যরা ছবি দেখে আনোয়ারাকে শনাক্ত করে জানায়, সে প্রায় ২৫ বছর আগে দালালের মাধ্যমে ভারতে পাচার হয় এবং এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। তারা দীর্ঘদিন ধরে তাকে মৃত মনে করে আসছিলে। ছবি দেখে নিশ্চিত হওয়ার পর আনোয়ারার পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

–

বিএসএফ-এর নিকট হতে আনুষ্ঠানিকভাবে ফেরত আনার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আনোয়ারা গাজীকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে আজ রবিবার সকাল ১১টার সময় প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অদিনায়ক লে. কর্ণেল মাহবুব মুর্শেদ রহমান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সার্বিয়ায় ছাত্র আন্দোলনের বিজয়, নাহিদ ইসলামের অভিনন্দন

error: Content is protected !!

২৫ বছর আগে পাচার হওয়া নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত

আপডেট টাইম : ০১:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপোর্টার :