ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

২১ দিন পর ফেইসবুকে পরিচয়ের বান্ধবীর কাছ থেকে তরুণী উদ্ধার

নড়াইলে নিখোঁজের ২১ দিন পর এসএসসি পরীক্ষার্থীকে বান্ধবীর বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে ১৭ বছরের ওই কিশোরীকে পরিবারের জিম্মায় হস্তান্তর করে নড়াইল সদর থানা পুলিশ।ওই কিশোরী নড়াইল সদরের একটি স্কুল থেকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নেবে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে বের হন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন দুশ্চিন্তায় পড়ে যান। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে শিক্ষার্থীর মা সদর থানায় সব তথ্য সংযুক্ত করে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নড়াইল জেলা পুলিশের একাধিক টিম এসএসসি পরীক্ষার্থীর সন্ধানে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ দিন পর ঢাকা মেট্রোপলিটনের কদমতলী থানা এলাকায় শিক্ষার্থী অবস্থান শনাক্ত করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের সার্বিক সহায়তায় নড়াইল সদর থানা পুলিশের উপ-পরিদর্শক মোঃ আমির হোসেনের নেতৃত্বে একটি দল জান্নাতি নামের এক মেয়ে
বান্ধবীর বাসা থেকে শুক্রবার ভোরে নিখোঁজ ওই শিক্ষার্থীকে উদ্ধার করে।

নড়াইল জেলা পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুন বলেন, এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ জিডির পরপরই আমাদের প্রথম চ্যালেঞ্জ ছিল সুস্থভাবে তাকে উদ্ধার
করা। জেলা পুলিশের একাধিক টিমের সমন্বিত প্রচেষ্টায় মেয়েটির অবস্থান শনাক্ত করে তাকে সুস্থ উদ্ধার করতে পেরেছি। তিনি আরও বলেন,ওই পরীক্ষার্থীকে মা ও ভাইদের জিম্মায় হস্তান্তর করা হয়েছে। পরিবারকে সতর্ক করা হয়েছে তরুণীকে যেন বাল্যবিবাহ দেওয়া না হয়।

পরীক্ষার্থীকে উদ্ধার করতে ২১ দিন সময় লাগার কারণ জানতে চাইলে পুলিশ সুপার বলেন, মেয়েটির পরিবার কুয়েত প্রবাসী এক ছেলের সঙ্গে বিয়ে ঠিক করে।
মেয়েটি পড়াশোনা করতে চায়, এই মুহূর্তে সে বিয়ে করবে না সেজন্য কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে যায়।ফেসবুকের মাধ্যমে পরিচিত হওয়া তার ঢাকার বান্ধবীকে শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আদালতের নির্দেশের পরও বিরোধপূর্ণ বাড়িতে বসবাস

error: Content is protected !!

২১ দিন পর ফেইসবুকে পরিচয়ের বান্ধবীর কাছ থেকে তরুণী উদ্ধার

আপডেট টাইম : ১০:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
খন্দকার সাইফুল্লা আল মাহমুদ, নড়াইল প্রতিনিধি :