ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

১৬ বছর দেশে অনেক অন্যায়-জুলুম হয়েছে,গুমের রাজ্যে আর ফিরে যেতে চাই না

ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, বাংলাদেশের আলেমরা সবচেয়ে বেশি জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। আলেমদের নির্যাতনের পেছনে তাদের চরিত্র হরণ করাই ছিল মূল উদ্দেশ্য। আওয়ামী লীগকে ক্ষমা করলে আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এদের ক্ষমা হতে পারে না। অনেক শিক্ষার্থীর জীবনের বিনিময়ে আমরা আজ বৈষম্যহীন রাষ্ট্র পেয়েছি।

তিনি আরাে বলেন,বিগত ১৬ বছর দেশে অনেক অন্যায়-জুলুম হয়েছে। মানুষকে গুম করা হয়েছে। কেউ গুমের শিকার হলে পরিবারে কী ভয়াবহ প্রভাব পড়ে তা শুধু পরিবারই জানে। ছেলে ফিরে আসবে না জেনেও একজন মা প্রতিটি রাত নির্ঘুম কাটান। উপদেষ্টারা আয়নাঘরের দৃশ্য প্রকাশ করেছেন। আমরা সেই গুমের রাজ্যে আর কোনোদিন ফিরে যেতে চাই না।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ৩টার সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বটতলায় খেলাফত মজলিসের আয়োজনে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, আরও বলেন, আমাদের প্রশিক্ষিত জনশক্তি দরকার। ছাত্ররা যদি সম্মিলিত প্রচেষ্টা করে তাহলে তারা কী করতে পারে গত ৫ আগস্ট দেখিয়ে দিয়েছে। ছাত্ররা শেখ হাসিনার বিভাজনের রাজনীতিকে বিফল করে একত্রিত থেকেছে। এবার ছাত্ররা বাংলাদেশের মানুষকে সুসংগঠিত করতে পারলে দেশ নতুন আলোর মুখ দেখবে।

সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ইয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, খেলাফতে মজলিসের কেন্দ্রীয় সভাপতিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ক্রসফায়ার চেয়ে আইজিপি তাঁর পদে থাকার নৈতিক অধিকার হারিয়েছেন: নূর খান লিটন

error: Content is protected !!

খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক

১৬ বছর দেশে অনেক অন্যায়-জুলুম হয়েছে,গুমের রাজ্যে আর ফিরে যেতে চাই না

আপডেট টাইম : ০৬:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :